নিউজ

আদালতে চলছে মামলা, বেলেঘাটায় দীর্ঘদিনের পুরনো বাড়ি ভেঙে মৃত্যু বৃদ্ধার

কলকাতা : প্রতিবছরই ভারী বৃষ্টির ফলে শহরের পুরনো বিপজ্জনক বাড়ি ভেঙে পড়ার ঘটনা  কোনো নতুন  বিষয় নয়।  তবে এবার শহরের এক বিপজ্জনক বাড়ি ভেঙে মৃত্যু হলো এক বৃদ্ধার। শহরের বিভিন্ন প্রান্তে এখনো এমন অনেক বিপজ্জনক বাড়িই রয়েছে। কিন্তু প্রতি বছর বর্ষাকাল এলে বাড়ির দেয়াল নরম হয়ে যাওয়ার কারণে দেওয়াল ভেঙে নানা দুর্ঘটনা ঘটতেই থাকে। গত সপ্তাহ থেকে কলকাতায় লাগাতার বৃষ্টিতে জলমগ্ন হয়েছে বেশ কিছু এলাকা। ভেঙে পড়েছে বেশ কিছু গাছও।

বৃহস্পতিবার ভোরে পৌনে ছটা নাগাদ ৫৫ এফ বেলেঘাটা মেইন রোডের একটি বাড়ির সামনের দিক হঠাতই ভেঙে পড়ে । জানা গিয়েছে এই বাড়িটি  ১০০ বছরেরও বেশি পুরনো বাড়ি। ওই বাড়ির সামনের অংশে থাকতেন রাজেশ সাহা ,তার মা প্রতিমা সাহা এবং তার ছেলে ছেলে ঋষভ সাহা। এদিনের এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন রাজেশ।

কিন্তু  কাজের সূত্রে রাজেশ বাবুর স্ত্রী তার বাপের বাড়িতে থাকার কারনে তিনি এই ঘটনার হাত থেকে বেঁচে যান। আর এই ঘটনায় দেয়াল ভেঙে চাপা পড়ে মারা যান রাজেশের মা প্রতিমা দেবী। এই দুর্ঘটনার পর ঘটনাস্থলে  এসে পৌঁছায় দমকল এবং বেলেঘাটা থানার পুলিশ। এরপর রাজেশকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। পরে সকাল পৌনে নটা নাগাদ প্রতিমা দেবীর মৃতদেহ ভেতর থেকে উদ্ধার করে আনা হয়।

এই বাড়িটি দীর্ঘদিন ধরে কোনো মেরামতি  কাজ করেনি কেউই। এর আগে এই বাড়িতে যারা থাকতেন, তারাও কোনোরকম উদ্যোগ নিয়ে কাজ না করায় এই বাড়িটির অবস্থা আরও খারাপ হতে শুরু করে। শোনা গেছে আদালতে  দীর্ঘদিন ধরে মামলা চলার কারণে কলকাতা কর্পোরেশনও এই বাড়িটিকে ভাঙ্গা বা পুনর্নির্মাণের  কাজ করতে পারেনি। আর এইভাবে দিনের পর দিন ভাঙ্গা বাড়ি ফেলে রাখার কারণে প্রাণ গেলো এক বৃদ্ধ মহিলার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026