ভাইরাল & ভিডিও

VIRAL: লতা মঙ্গেশকরের গলায় অসম্ভব সুন্দর গান গাইলেন শেল্টার হোমের এক বৃদ্ধা, ব্যাপক ভাইরাল ভিডিও

অগ্রগতির দুনিয়ার সাথে তালে তাল মিলিয়ে চলতে আজকালকার দিনে আট থেকে আশি সকলের হাতেই রয়েছে স্মার্টফোন এবং ইন্টারনেট পরিষেবা। এই ইন্টারনেটের দুনিয়াতে কম বেশি সকলেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন। যাদের প্রতিভা আছে তাদের জন্য এই সোশ্যাল মিডিয়া বরদানের চেয়ে কম কিছু নয়। আসলে অনেকের প্রতিভা থাকলেও প্লাটফর্মের অভাবে আগে তা জনসাধারণের সামনে উপস্থাপিত হত না। তবে আজকাল স্মার্টফোনের মাধ্যমে শুধুমাত্র ভিডিও বানিয়ে নিজের প্রতিভা দেশের এক প্রান্তে বসে গোটা দুনিয়ায় ছড়িয়ে দেওয়া যায়। ফেসবুকে ভিডিও পোস্ট করে রাতারাতি স্টার হয়ে গেছেন এমন উদাহরণ আজকাল বিস্তর পাওয়া যায়। আজকের এই প্রতিবেদনে এমনই এক প্রতিভার সাথে আপনাদের পরিচয় করাবো, যা সত্যিই অতুলনীয়।

সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানিয়ে রাতারাতি খ্যাতি অর্জন করেছিলেন রানু মন্ডল বা বাদাম কাকু ভবন বাদ্যকর। তাদের এখনকার জীবন একেবারেই বদলে গিয়েছে। তবে আজকের প্রতিবেদনে আপনাদের এমন একজন বৃদ্ধার সাথে পরিচয় করাবো যার গানের গলা একেবারে লতা মঙ্গেশকরের মত। ভাইরাল একটি ভিডিওতে ওই বৃদ্ধাকে লতা মঙ্গেশকরের ‘আদমি মুসাফির হ্যায়’ গানটি গাইতে দেখা গিয়েছে। আর তার সুরেলা কন্ঠের জাদুতে তিনি মন জয় করে নিয়েছেন আপামর নেটজনতার।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, একটি অত্যন্ত সাধারণ ঘরের বৃদ্ধা অসম্ভব সুন্দর কায়দায় লতা মঙ্গেশকরের গান গাইছেন। তার গলার সুর শুনে আপনি বলতে বাধ্য হবেন যে তার ঘরেই সরস্বতীর বাস। ‘আদমি মুসাফির হ্যায়’ গানটি যদি আপনি চোখ বন্ধ করে শোনেন তাহলে ঠাহর করতে পারবেন না যে আসল লতা মঙ্গেশকর এই গানটি গাইছেন না। বলাবাহুল্য, ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আসতে না আসতেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছে।

আপনাদের জানিয়ে রাখি, এই ভিডিওটি বানানো হয়েছে কোনো একটি শেল্টার হোমে। ভিডিওটি ইন্টারনেট দুনিয়াতে পোস্ট করেন ঝাড়খণ্ডের ডেপুটি কালেক্টর সঞ্জয় কুমার। তিনি তার টুইটারে ভিডিওটি শেয়ার করতে তা কয়েক মিনিটের মধ্যে ইন্টারনেট দুনিয়াতে সুপারভাইরাল হয়ে যায়। ইতিমধ্যেই হাজার জনের বেশি মানুষ ভিডিওটি দেখেছেন এবং অনেকেই লাইক দিয়ে ওই বৃদ্ধার গানের গলার ব্যাপক প্রশংসা করেছেন। আপনি যদি ভিডিওটি না দেখে থাকেন, তাহলে অবশ্যই দেখে নিন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026