শ্রেয়া চ্যাটার্জি – মাথায় পাকা চুল কিন্তু তাতে কি হয়েছে, নিজের প্রতিভাকে নষ্ট হতে দেননি এই বৃদ্ধ মহিলা। এক মনে বাজিয়ে চলেছেন বেহালা। শুনে মনে হচ্ছে তিনি রীতিমতো অভ্যাস করেন। এই মহিলা অনেকেরই আদর্শ হতে পারেন। যারা ভাবেন বয়সের জন্য অনেক কিছুই করা যায় না, তারা এই ভিডিওটি দেখে শিখতেই পারেন। এত বৃদ্ধ বয়সেও কি করে সমস্ত কিছু সামলে নিজের প্রতিভাকে ধামাচাপা না দিয়ে শুধু অভ্যাস করে যেতে হয়।
প্রতিটি মানুষই কিছু-না-কিছু প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করেন। কিন্তু পরবর্তীকালে হয়তো পরিস্থিতির চাপে সে প্রতিভা একেবারে নষ্ট হয়ে যায়। কিন্তু এমনটা করা কখনই উচিত নয়। নিজের ভেতরের প্রতিভাকে জাগ্রত করা উচিত। কখনোই নিজেকে ছোট করে প্রতিভাকে নষ্ট করে জীবনের কাছে হেরে যাওয়া উচিত নয়। কারণ আপনি যদি নিজের প্রতিভাকে নিজেই না গুরুত্ব দেন, তাহলে আর পাঁচটা মানুষ কখনোই তাকে গুরুত্ব দেবেন না। আর সুরই একমাত্র পারে মানুষের মনকে ভালো রাখতে। তাই আপনার মধ্যে যদি সুর থাকে, গলায় নাই বা থাকল কোন মিউজিকাল ইন্সট্রুমেন্ট এর মাধ্যমে সুরকে সকলের সামনে তুলে ধরুন।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার সাথে সাথে রীতিমত ভাইরাল হয়ে গেছে। সকলে তো রীতিমত অবাক হয়ে গেছেন যে এত বৃদ্ধ বয়সে মানুষটি কেমন সুন্দর বেহালা বাজিয়ে চলেছেন। তাকে উৎসাহিত করা প্রয়োজন। শুধু তাকেই নয়, তার মতন এমন অনেক মানুষ আছে যারা তাদের প্রতিভাকে সোশ্যাল মিডিয়ায় আনতে লজ্জা পান, কিন্তু সত্যিই এমন মানুষকে কুর্নিশ জানাতে হয়। আর ধন্যবাদ সোশ্যাল মিডিয়াকে কারণ সোশ্যাল মিডিয়া নামক এই মাধ্যমটি না থাকলে এসমস্ত প্রতিভা কখনোই ঘরের চৌকাঠের বাইরে বেরোতো না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…