বিনোদন

ওম-মিমির আতরঙ্গী বৌভাত, তুমুল নেচে জমিয়ে দিলেন বর-কনে, ভাইরাল হল ভিডিও

সম্প্রতি বৈদিক মতে ‘ভার্দে ভিস্তা’ ব্যাঙ্কোয়েটে সাতপাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী মিমি দত্ত (Mimi Dutta) এবং অভিনেতা ওম সাহানী (om sahani)। ধীরে ধীরে ছক ভেঙে বেরিয়ে আসছেন মেয়েরা। মিমিও তার ব্যতিক্রম নন। গত বছর অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় (Gaurav chatterjee) ও অভিনেত্রী দেবলীনা কুমার ( Devlina kumar)-এর বিয়েতে হয়নি কন্যাসম্প্রদান। এবার একই পথ হাঁটলেন ওম ও মিমি। তাঁদের বিয়েতেও হল না মিমির কন্যাদান। মিমির সিঁথিতে ওম সিঁদুর পরিয়ে দেওয়ার পর মিমি ওমের কপালে পরিয়ে দিলেন একই সিঁদুরের টীকা। সবচেয়ে বড় চমক ছিল বিয়ের পুরোহিতের ক্ষেত্রে। ওম-মিমির বিয়ের অনুষ্ঠানের পৌরহিত‍্য করলেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক (Nandini Bhowmick)। ঋতাভরী চক্রবর্তী( Ritabhari chakraborty) অভিনীত বিখ্যাত বাংলা ফিল্ম ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’র গল্প নন্দিনীর জীবনের উপর আধারিত। বিয়ের দিন মিমির পরনে ছিল লাল রঙের সাবেক বেনারসী ও মানানসই সোনার গয়না। মাথায় ছিল শোলার মুকুট। ওম পরেছিলেন অফহোয়াইট রঙের পাঞ্জাবী ও একই রঙের চোস্ত। তবে বিয়ের সময় বাঙালি রীতি মেনে ওম পরেছিলে সাদা ধুতি, উত্তরীয় এবং মাথায় টোপর। ওম ও মিমির বিয়েতে হাজির ছিলেন টলিউডের ‘দিদি নং 1′ রচনা ব্যানার্জি( Rachana Banerjee)। এছাড়াও ওম-মিমির বিয়েতে এসেছিলেন দেবযানী চ্যাটার্জি(Debjani chatterjee), চুমকি চৌধুরী (Chumki chowdhury), সুভদ্রা চক্রবর্তী (Subhadra chakraborty) প্রমুখ। অপরদিকে বিয়ের দিন সকাল থেকেই উপস্থিত ছিলেন মিমির ঘনিষ্ঠ বন্ধু অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা (Shayantani Guhathakurta) ও দেবপর্ণা চক্রবর্তী (Devparna chakraborty)। সায়ন্তনীর পরনে ছিল লাল শাড়ি ও কনট্রাস্ট নীল ব্লাউজ এবং মানানসই গয়না। দেবপর্ণা পরেছিলেন লাল রঙের বেনারসি এবং লাল ডিজাইনার ব্লাউজ। একটু রাতের দিকে বিয়েবাড়িতে আসেন অভিনেত্রী মানালি দে( Manali dey) ও তাঁর স্বামী পরিচালক অভিমন্যু মুখার্জী( Abhimanyu mukherjee)। মানালি ও অভিমন্যুর পরনে ছিল একই রঙের পোশাক। মানালির পরনে ছিল খয়েরি রঙের শাড়ি ও ডিজাইনার ব্লাউজ। অভিমন্যুর পরনে ছিল খয়েরি রঙের ব্লেজার ও নীল ডেনিম। বিয়ের শেষ পর্বে এসেছিলেন পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shibprashad mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy)। শিবপ্রসাদ পরেছিলেন কালো রঙের শার্ট ও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চেকড ব্লেজার। নন্দিতার পরনে ছিল কালো ও লাল রঙের কম্বিনেশনের শাড়ি ও ডিজাইনার ব্লাউজ।

এদিন বিয়েবাড়ি জুড়ে ছিল রবীন্দ্রসঙ্গীতের আবহ। তবে সবচেয়ে মুখরোচক ছিল বিয়েবাড়ির খাওয়া-দাওয়া পর্ব। সেলফি তোলা ও গসিপ করার ফাঁকে অতিথিদের হাতে হাতে পৌঁছে গিয়েছিল ক্রিসপি চিলি পনির, ফিশ ওরলি, মালাই টিক্কা কাবাব, চিলি প্রণ, ফিশ বাটার ফ্রাইয়ের স্টার্টার স্পেশ‍্যাল প্লেট। তার সঙ্গেই ছিল ফ্রুট পাঞ্চ ড্রিঙ্কের বন্দোবস্ত। মেন কোর্সে ছিল বাটার নান, মশালা কুলচা, ভেজ জয়পুরি, ডাল মাখানি। এছাড়াও ছিল সাদা দেরাদুন রাইসের ভাত, পিস পোলাও, গ্রিলড ফিশ ইন লেমন বাটার সস, মাটন রারার। শেষপাতে ছিল মিক্সড ফ্রুট চাটনি ও রোস্টেড পাঁপড়। ডেজার্টে ছিল চকোলেট মন্টে কার্লো ও বেকড রসগোল্লা।

কিন্তু বাকি ছিল বৌভাত। বিয়ে জাঁকজমকপূর্ণ হলেও ওম-মিমির ইচ্ছা ছিল ঘরোয়া অনুষ্ঠান করে বৌভাত করার। তাঁদের ইচ্ছা অনুযায়ী, দুই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হলো ওম ও মিমির বৌভাতের অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সায়ন্তনী, দেবপর্ণা ও মিমির আরেক বান্ধবী সানন্দা (Shananda)। বৌভাতের সন্ধ্যায় মিমির পরনে ছিল নীল রঙের কাঞ্জিভরম শাড়ি। এদিন মিমি নিজের চুল খোলা রেখে ফুল দিয়ে সাজিয়েছিলেন এবং পরেছিলেন মানানসই সোনার গয়না। ওম পরেছিলেন সবুজ রঙের শেরওয়ানি। অতিথিদের জন্য বিশেষ চমক হিসাবে ছিল ওম-মিমির নাচ। জনপ্রিয় ক্লাসিক বাংলা রোম‍্যান্টিক গান ‘হয়তো তোমারই জন্য’-র সঙ্গে ডান্স পারফরম্যান্স করলেন নবদম্পতি। ওম-মিমির ডান্স ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। তাঁদের যুগলবন্দী নেটিজেনদের কাছে প্রশংসিত হয়েছে।

2021 শুরু হওয়ার প্রথম দিনেই ওম এবং মিমি রেজিস্ট্রি ম্যারেজ করে স্বীকৃতি দিয়েছিলেন নিজেদের দীর্ঘদিনের সম্পর্ককে। রেজিস্ট্রি ম্যারেজের সময় উপস্থিত ছিলেন ওম ও মিমির পরিবার ও ঘনিষ্ঠ কিছু আত্মীয়স্বজন। এরপর হয় কেক কাটিং সেরেমনি। কেকের সামনে দাঁড়িয়ে ওম ও মিমি দুজনে হাসিমুখে দুজনের দিকে তাকিয়ে ছবি তোলেন।

রেজিস্ট্রি ম্যারেজের দিন মিমির পরনে ছিল আগুনরঙা বেনারসি। তার সঙ্গে মানানসই করে মিমি পরেছিলেন সোনার গয়না। তবে তাঁর মেকআপ ছিল হালকা। ওমের পরনে ছিল গ্রে রঙের বেনারসি কাজ করা পাঞ্জাবি। ওম ও মিমি নিজেদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে বিয়ের ছবি শেয়ার করেছেন। বিয়ের ছবি শেয়ার করে ওম লিখেছেন, মিস্টার ও মিসেস সাহানী হয়ে ওঠা সত্যিই অ্যাডভেঞ্চারাস লাগছে। মিমি লিখেছেন, মিস্টার ও মিসেস সাহানী হয়ে তাঁরা জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন।

এছাড়াও ওম ও মিমি নিজেদের একটি ঘনিষ্ঠ ছবি শেয়ার করেছেন যাতে দেখা যাচ্ছে একটি বড় জানলার সামনে দাঁড়িয়ে আধো অন্ধকারে একে অপরকে চুম্বন করতে। 2011 সালে ‘আলোর বাসা’ সিরিয়ালের সেটে আলাপ হয়েছিল ওম ও মিমির। এরপর তাঁদের আর কোনো যোগাযোগ ছিল না। পুনরায় 2017 সালে একটি প্রজেক্টে একসঙ্গে কাজ করার সময় দেখা হয় তাঁদের। ধীরে ধীরে বন্ধুত্ব ও তারপর প্রেম। অবশেষে 3 রা ফেব্রুয়ারি ওম-মিমির ভালোবাসা পেল সুন্দর পরিণতি।

Anirban Kundu

Recent Posts

দীঘার ঢেউ কেড়ে নিল প্রাণ! বেড়াতে গিয়ে আর ফেরা হল না কলকাতার যুবকের

দীঘা সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন এক যুবক। সমুদ্রে স্নান করতে নেমে…

May 23, 2026

সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর! ৩ জুনের মধ্যে রাজ্যের সব শূন্যপদের রিপোর্ট চাইল নবান্ন

পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি দপ্তরে শূন্যপদের সংখ্যা ও নিয়োগ পরিস্থিতি নিয়ে বড় পদক্ষেপ নিল নবান্ন। রাজ্যের…

May 23, 2026

Reliance Industries-এর বড় সাফল্য, মুকেশ আম্বানির সংস্থা গড়ল নতুন ইতিহাস

ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী Reliance Industries আবারও ব্যবসা জগতে নতুন ইতিহাস গড়েছে। মুকেশ আম্বানির নেতৃত্বে…

May 23, 2026

8th Pay Commission: বেতন বৃদ্ধি থেকে পেনশন, অষ্টম বেতন কমিশনে ৬ বড় দাবি কর্মচারীদের

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে ফের জোর চর্চায় অষ্টম বেতন কমিশন (8th Pay Commission)। বেতন কাঠামো,…

May 23, 2026

8000mAh ব্যাটারির ধামাকা! ভারতে লঞ্চ হল Realme 16T 5G, জানুন দাম ও ফিচার

স্মার্টফোন বাজারে আবারও বড় চমক আনল Realme। সংস্থা ভারতে লঞ্চ করেছে নতুন Realme 16T 5G,…

May 23, 2026

বরানগর–ব্যারাকপুর মেট্রোতে বড় আপডেট! কলকাতার পিঙ্ক লাইন নিয়ে বাড়ছে আশা

কলকাতা মেট্রোর সম্প্রসারণ নিয়ে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের আগ্রহ তুঙ্গে। এবার পিঙ্ক লাইন (Baranagar–Barrackpore Metro)…

May 23, 2026