বিনোদন

Salman Khan: সাপের কামড় খেয়েও জন্মদিনে ক্যামেরার সামনে হাসিমুখে দাঁড়ালেন ভাইজান, ভাইরাল ভিডিও

জন্মদিনের আগে ক্রিসমাসের রাতে সাপের কামড় খেয়েছেন বলিউডের ভাইজান সালমান খান। সাপের কামড় খাওয়ার পরেই তড়িৎ-ঘড়িৎ এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিনেতাকে। জানা গিয়েছে, যে সাপের কামড় খেয়েছেন অভিনেতা, তা বিষাক্ত ছিল না। প্রাথমিক চিকিৎসা হওয়ার পর এবং ইনজেকশন নেওয়ার পর তিনি সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে তার প্রাণের কোনো ঝুঁকি নেই। চিকিৎসার পর বাড়ি ফিরে নিজের ফার্ম হাউজেই বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন তিনি।

২৭’শে ডিসেম্বর নিজের জন্মদিনের দিন মধ্যরাতে বলিউডের ভাইজান পাপারাজিৎদের ক্যামেরার সামনে এসে দাঁড়াতে ভুললেন না। তিনি নিজের ৫৬’তম জন্মদিন নিজের ফার্ম হাউজেই নিজের বন্ধু-বান্ধবদের সাথে পালন করবেন বলে ঠিক করেছিলেন। তার সেই জন্মদিন পালনের ঝলক দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। তবে আপাতত মধ্যরাতের সেই চেনা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পর্দায়।

২৭’এর মধ্যরাতে পানভেলের সামনে ভিড় জমিয়েছিলেন সমস্ত পাপারাজিৎরা। এদিন সকলের মন রাখার জন্যই প্রতিবছরের মতো এবারও মধ্যরাতে দুর্বল শরীর নিয়েই বাইরে বেরিয়ে সকলের উদ্দেশ্যে হাত নেরেছেন ভাইজান। তারা সকলে মহম্মদ রফির ‘বার বার ইয়ে দিন আয়ে’ গেয়েছেন ভাইজানের উদ্দেশ্যে। যা শুনে সালমান খানের মুখে ছিল একগাল হাসি। পাপারাজিৎদের মধ্যে একজন বলে বসেছেন তার হাসিটা খুবই সুন্দর। জবাবে সালমান খান বলেছেন, সাপের কামড় খাওয়ার পরেও এমন ভাবে হাসিমুখে দাঁড়ানো তার জন্য কঠিন।

সংবাদমাধ্যমের কাছে সালমান খান নিজে বক্তব্য রেখেছেন, তাদের পানভেলের খামারবাড়িতে একটি সাপ ঢুকে পড়েছিল। তিনি লাঠি দিয়ে সেই সাপটাকে তোলেন ও বাইরের জঙ্গলে ফেলে আসার চেষ্টা করেন। কিন্তু সেই সময় সাপটা তার হাতে উঠে আসে। তিনি এরপরে হাত দিয়ে সাপটিকে ধরতে গেলে তিনবার অভিনেতার হাতে কামড় বসায় সাপটা। হাসপাতালে চিকিৎসার পরে তিনি এখন সুস্থ বলেই জানিয়েছেন। তবে তিনি জানান সাপটিকে দেখে তার বিষাক্ত বলেই মনে হয়েছিল, তবে শেষপর্যন্ত গুরুতর কিছু হয়নি।

উল্লেখ্য সালমান খানের বাবা সেলিম খান জানিয়েছিলেন সাপটি বিষাক্ত না হওয়ায় তিনি ফার্মের কর্মচারীদের ফার্ম থেকে নিরাপদ দূরত্বে জঙ্গলে সাপটিকে ছেড়ে দিয়ে আসার নির্দেশ দিয়েছিলেন। এই দু’ধরনের মন্তব্যের পর সাপটি আদেও বিষাক্ত ছিল কিনা সেই বিষয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026