বিনোদন

Madhumita: সুইমিং পুলে জলকেলিতে ব্যস্ত মধুমিতা, কাঁধ খোলা পোশাকে উষ্ণতা ছড়ালেন অভিনেত্রী

টেলিভিশনে বহু বছর ধরে অভিনয় করেছেন মধুমিতা সরকার। চারটি ধারাবাহিকে পর পর নায়িকার চরিত্রে অভিনয় করে গত বছর টলিউডে অভিষেক হয়েছে অভিনেত্রী মধুমিতা সরকার। প্রথম সিনেমাতেই নিজের ঘরোয়া মিষ্টি মেয়ের ইমেজ ভেঙে বোল্ড অবতারে বেরিয়ে এসেছিলেন তিনি। এই মুহূর্তে এসভিএফ-এর ব্র্যান্ড ফেস হয়ে উঠেছেন টলিউডের ফ্যাশানিস্তা ক্যুইন মধুমিতা। লাভ আজ কাল পরশু ছিল অভিনেত্রীর ডেবিউ সিনেমা। এরপর আরো দুটি সিনেমাতে অভিনয় করেছেন মধুমিতা। প্রথম সিনেমার মতো বাকি ২টি সিনেমাতে অভিনয়ের জন্য সাফল্য পেয়েছেন মধুমিতা।

বর্তমানে মধুমিতা সিনেমা আর ফটোসেশান নিয়ে বেজায় ব্যস্ত অভিনেত্রী। এখন তিনি অনেক বেশি বোল্ড ও সাহসী মধুমিতা অভিনীত প্রথম বড়পর্দার ছবি লাভ আজ কাল পরশু তে বেশ সাহসী দৃশ্যে দেখা গিয়েছিল তাকে‌। এরপরেও চিনি ছবিতেও নগ্ন পিঠের একটি দৃশ্যে ধরা দিয়েছিলেন তিনি। এছাড়া নানান বোল্ড ফটোসেশান ও করেছেন। এখন আনন্দলোক ম্যাগাজিনের জন্য নানান ফটোশুট করে থাকেন।

দিন যত যাচ্ছে মধুমিতার অনুগামীর সংখ্যা বেড়েই চলেছে। এখন অভিনেত্রী নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে বেশ ভালোই সক্রিয়। প্রতিদিন অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়াতে একঝলক দেখার জন্য হাজার হাজার অনুরাগী অপেক্ষা করে থাকে। আর অভিনেত্রীও নিজের সকল অনুগামীদের জন্য ভিন্ন ভিন্ন ফটোশুটের ছবি শেয়ার করে থাকেন। শুধু কি অনুগামী! মধুমিতার ঝকঝকে চেহারা, রুপের সৌন্দর্য এবং চোখের ভঙ্গি দেখে সেলিব্রেটিরাও প্রশংসায় পঞ্চমুখ। কিছুদিন আগে মধুমিতার ছবিতে ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছিলেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান নিজে। এমনকি পাকিস্তানের ইউটিউবারও প্রশংসা করেছেন অভিনেত্রীর।

বৃহষ্পতিবার সকালে সূর্যি মামার দেখা নেই। মেঘলা দিন। সকাল থেকে শহর রেনি ডে। এই আবহাওয়াতে নিজের ঘরে চাদর মুড়ি দিয়ে প্রিয় ছবি বা সিরিজ আর লাঞ্চে গরম গরম খিচুড়ি, বেগুনি আর ডিম ভাজা খাওয়ার আদর্শ দিন। কিন্তু মধুমিতা সবার থেকে ব্যতিক্রম। ভরা বর্ষায় ঘরে চাদর মুড়ি না থেকে নেমে পড়লেন সুইমিং পুলে। তাঁর জলকেলির কিছু মুহূর্ত তিনি ইনস্টাগ্রামে একটি শর্ট ভিডিয়োর মাধ্যমে অনুরাগীদের সঙ্গে শেয়ার করলেন। এই জলকেলিতে রয়েছে অভিনবত্ব। স্নান পোশাক নয়, সবুজ রঙের একটি অ্যাসিমেট্রিক গাউন পরে আর খোলা চুল. ঠোঁটে গোলাপি লিপস্টিক, চোখে সবুজ রঙের আইলেনার পড়ে নেমে পড়লেন পুলে।

এই সাজেই ক্যামেরার সামনে পোজ দিলেন। অভিনেত্রীর মুখে এক এক সময়ে নানা ধরনের অভিব্যক্তি। বৃষ্টির সঙ্গে তাল মিলিয়ে লাস্যময়ী বৃষ্টির জলে অবিরত ভিজে চলেছেন তিনি। আবার জল নিয়ে খেলা করছেন মধুমিতা। স্বচ্ছ নীল জলে অভিনেত্রী এক্কেবারে সুন্দরী জলপরী। কয়েক মুহূর্তের এই ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করলেন। অভিনেত্রী ক্যপাশানে লিখেছেন, ‘বৃষ্টি এবং সুইমিং পুল। কেমন হয় ব্যাপারটা?’। এরপর অনুরাগীরা অভিনেত্রীর রুপের প্রশংসা করলেন। তুমুল ভাইরাল হয় জলপরীর এই জলকেলীর ভিডিও।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026