দীপাবলির বিশেষ দিনে নিজের পরবর্তী ছবির পোস্টার পোস্ট করলেন ‘লক্ষ্মী’ র নায়ক অক্ষয় কুমার। ছবির পোস্টারের পাশাপাশি মুভির নাম প্রকাশ করেছেন তিনি। তাঁর পরবর্তী ছবির নাম ‘রাম সেতু’। সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে তিনি এই ছবি পোস্ট করেন। আজকের দিনেই রাবণ বধের পর শ্রী রাম চন্দ্র মাতা সীতাকে নিয়ে অযোধ্যায় ফিরে আসেন। এই দিন অযোধ্যা সেজে উঠেছিলো প্রদীপের আলোতে। মা সীতার আগমনে খুশি হয়ে উঠেছিলো জগত। তাই আজকের মত বিশেষ দিনে পরবর্তী ছবির সুচনা করলেন অক্ষয়।
এই ছবির পরিচালক অভিষেক শর্মা এবং প্রযোজনা করেছেন অরুণা ভাটিয়া ও বিক্রম মালহোত্রা। এই দিন নতুন ছবির পোস্টার শেয়ার করে অক্ষয় লিখেছেন, ‘এই দীপাবলিতে রামের আদর্শকে ভারতীয়দের মধ্যে উজ্জীবিত করতে আগামী প্রজন্মের সঙ্গে সংযোগ স্থাপন করতে একটা সেতু নির্মাণ করা হোক। একটি বিরাট কাজ রয়েছে ভবিষ্যতের জন্য। আমাদের ছোট্ট একটা প্রচেষ্টা, রাম সেতু! সবাইকে দীপাবলির অনেক শুভেচ্ছা।’ কয়েকদিন আগেই অক্ষয় কুমার ও কিয়ারা আডবানীর ‘লক্ষ্মী’ মুক্তি পেয়েছে ডিজনি প্লাস হটস্টারে। হাতে রয়েছে আরও কিছু মুভির কাজ যার মধ্যে ‘রাম সেতু’-র কথা আজকের দিনেই শেয়ার করেন অভিনেতা সকলের সঙ্গে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…