পলিটিক্স

ঘুম নেই প্রধানমন্ত্রীর! মধ্যরাতে যোগীর সাথে গোটা বারাণসী পরিদর্শন করলেন মোদী

আগামী বছরের শুরুতেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে পৌঁছে গিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরে মোদি। ঘড়ির কাঁটা বলছে তখন রাত ১২টা পেরিয়ে গিয়েছে। এই ঠান্ডায় গায়ে কালো কোট আর গলায় মাফলার জড়িয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সঙ্গী করে বেরিয়ে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুজনে ঘুরে দেখলেন কাশী বিশ্বনাথ মন্দির। পাশাপাশি এদিন ঢুঁ মারলেন বারাণসী স্টেশনেও।

এদিন প্রধানমন্ত্রী বারাণসীতে মূল উন্নয়ন কাজগুলি নিজের চোখে পরিদর্শন করতেই এই মাঝ রাতে তাঁর বেরোনো।মঙ্গলবার রাত ১২টা৫২মিনিটে মোদী টুইট লিখেছেন, “কাশীতে মূল উন্নয়নমূলক কাজগুলি পরিদর্শন করছি। এই পবিত্র শহরের জন্য সম্ভাব্য সর্বোত্তম পরিকাঠামো তৈরি করার জন্য আমাদের প্রচেষ্টা”। পরিদর্শনের পাশাপাশি প্রধানমন্ত্রী মোদীকে স্থানীয়দের সঙ্গে কথোপকথন করতে এবং সকলে অভ্যর্থনা জানাতে আসা লোকদের দিকে হাত নাড়তে দেখা গেছে।

সোমবার উত্তরপ্রদেশের বারাণসীতে বিজেপির মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে পুরোড়া সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী মোদী। “এইমাত্র বিজেপির মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদের সঙ্গে কাশীতে একটি বিস্তৃত বৈঠক শেষ করেছি,” প্রধানমন্ত্রী মোদী টুইট করে এও জানিয়েছেন। এদিন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, এই বৈঠকে উপস্থিত ছিলেন, তিনিও জানিয়েছেন যে সোমবার গভীর রাত পর্যন্ত এই বৈঠকটি প্রায় ছয় ঘন্টা চলেছিল।  প্রধানমন্ত্রী মোদী বর্তমানে নিজের সংসদীয় নির্বাচনী এলাকা বারাণসীতে দুই দিনের সফরে রয়েছেন।

গতকাল অর্থাৎ সোমবার প্রায় ৩৩৯ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত কাশী বিশ্বনাথ ধামের প্রথম পর্বের উদ্বোধন করেছেন। পাশাপাশি এদিন নিজে গঙ্গাস্নানের পাশাপাশি সন্ধেয় গঙ্গা আরতীও দর্শনও করেছেন। সোমবার মোদীর উপস্থিতির আনন্দে মন্দির চত্বর-সহ গোটা কাশীকেই আলোর রসনাইতে সাজিয়ে তোলা হয়েছিল। শহরজুড়ে যেন অকাল দীপাবলির পরিবেশ তৈরি হয়। প্রায় ১১ লক্ষ প্রদীপ দিয়ে এদিন সাজানো হয় দশাশ্বমেধ-সহ একাধিক ঘাট। এদিন উদ্বোধনী অনুষ্ঠানেচ মোদি জানান, “ঐতিহ্য ও আধুনিকীকরণের মিশেলে নতুন করিডর তৈরি করা হয়েছে।” পাশাপাশি এই কোভিড পরিস্থিতিতে যে শ্রমিকরা করিডর তৈরির কাজ চালিয়ে গিয়েছেন, তাঁদেরও ধন্যবাদ জানিয়েছেন মোদি।

মঙ্গলবার অর্থাৎ আজ বারাণসীতে প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে। আজ সকালে প্রথম যাবেন বিশ্বনাথ মন্দির। এরপর বেলা সাড়ে তিনটে নাগাদ বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে আরো এক বৈঠক রয়েছে। বৈঠকে ১২টি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা তাঁদের রাজ্যের কাজের খতিয়ান তুলে ধরবেন বলে জানা গিয়েছে। আর তাই পর্যালোচনা করে দেখবেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি একটি যোগ সংস্থার অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা রয়েছে মোদির। বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সাথে আগামী ১৫ ডিসেম্বর রাম লল্লার দর্শনে অযোধ্যায় যাওয়ার কথা রয়েছে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026