প্রধানমন্ত্রী গতবারের বৈঠকে বলেছিলেন যে লকডাউন ৪-এ কোন কোন ক্ষেত্রে শিথিলতা আনা যেতে পারে, এবং কি করা উচিত সেই নিয়ে বিস্তারিত বর্ণনা রাজ্য সরকারগুলি কেন্দ্রকে জানাবে। সেই মতো দিল্লির কেজরিওয়াল সরকার কেন্দ্রের কাছে একটা প্রস্তাব পাঠিয়েছে। সেখানে বলা হয়েছে যে কঠোর ভাবে সব নিয়ম কানুন মেনে শর্ত সাপেক্ষে মার্কেট, শপিং মল, বাস বা মেট্রো পরিষেবা চালু করা যেতে পারে।
সূত্রের খবর অনুযায়ী দিল্লিতে শপিং মল খোলা হলেও সেখানে অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া অন্য দোকান খোলার ক্ষেত্রে মানা হতে পারে অড-ইভেন প্রক্রিয়া। এছাড়া অল্প সংখ্যক কর্মী নিয়ে নির্মাণ কাজ ও শুরু করা যেতে পারে। এর পাশাপাশি ২ জন যাত্রী নিয়ে ট্যাক্সি ও ২০ জন যাত্রী নিয়ে বাস চালানো যেতে পারে বলেও দিল্লি সরকার উল্লেখ করেছে।
দিল্লিতে বর্তমানে কি করা উচিত, তা জানতে দিল্লি সরকার রাজ্যবাসীর কাছে মতামত চেয়েছিলেন। সেই জন্য দিল্লি জনতা এই মুহূর্তে স্কুল, কলেজ , সেলুন, স্পা, সুইমিং পুল এগুলি চালু করতে নিষেধ করেছেন। কেউ বার হোটেল বন্ধ রাখতে বলছেন, তবে রেস্তোরাঁ খোলার পরামর্শ অনেকে দিয়েছেন। সেক্ষেত্রে রেস্তোরাঁতে বসে খাবার খাওয়ার নিয়ম চালু না করে খবর নিয়ে যাবার ব্যবস্থা করা যেতে পারে বলে অনেকে জানিয়েছেন। মাস্ক পড়া ও সামাজিক দূরত্বতা বজায় রাখতে বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে। তবে দিল্লি সরকার কেন্দ্রের কাছে প্রস্তাব দিলেও কেন্দ্রের সিদ্ধান্তের উপর সবটাই নির্ভর করছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…