বিনোদন

Sovon-Baisakhi: বিজয়ার সন্ধ্যেতে বৈশাখীর সিঁথিতে সিঁদুর দিল শোভন, জামাইয়ের কীর্তি দেখে গর্জে উঠলেন শ্বশুর দুলাল

এবছর পুজোয় যদি হিট জুটি নির্বাচন করতে বলা হয় তাহলে সবার প্রথমে এই নামই আসবে। হ্যাঁ ঠিক ধরেছেন শোভন আর বৈশাখীর কথা বলছি৷ এই যুগলের প্রেম কাহিনি টলিউডের সিনেমাকেও হার মানিয়ে দেবে। শোভন -বৈশাখি জুটি নিয়ে মাতামাতি চলছিল পুজোর আগে থাকেই। বেশ কয়েকটি সংবাদমাধ্যমের হয়ে ফোটোশ্যুট ও করেন তাঁরা। আর এই ফটোসেশান আর সাক্ষাৎকারের মাঝে নিজেদের প্রেমের গল্প বলেন।

একে-অপরের কী ভালো লাগা, কী খারাপ লাগা একসঙ্গে বাড়িতে কী করে সময় কাটান, পুজোয় কী করবেন, কলকাতায় প্রেমিক প্রেমিকার মতো ঘোরা, নানা ব্যক্তিগত কথা ভাগ করে নিতে দেখা গিয়েছে তাঁদের। তবে দশমীর সন্ধ্যায় মায়ের বিদায়বেলাতে কার্যত বোমা ফাটালেন একপ্রকার। দশমীর দিন এক টিভি চ্যানেলের দুর্গাপুজোর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং শিক্ষাবিদ বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সেখানেই মা দুর্গার সামনে প্রকাশ্যে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন শোভন।

এরপরেই শুরু হয়ে গিয়েছে নানান আলোচনা। একদল সমালোচকের মনে প্রশ্ন, সিঁথিতে সিঁদুর দেওয়া মানে কি তবে হিন্দু মতে বিয়ে করলেন শোভন-বৈশাখী? এদিন বৈশাখির প্রিয় রঙ নীল পোশাকে নিজেদের সাজিয়েছিলেন শোভন আর বৈশাখী। কাল রাতের এক্সক্লুসিভ ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে প্রথমে বৈশাখীর গালে সিঁদুর লাগিয়ে দিচ্ছেন শোভন। আর তারপরই নিজের মাথা নুইয়ে দেন বৈশাখী। আর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন শোভন। এরপরেই ভিডিও প্রকাশ্যে আসতে বৈশাখী আর শোভন জুটিকে নেটিজেনরা মনে করিয়ে দেন, অন্যের সঙ্গে তাঁরা বৈবাহিক সম্পর্কে রয়েছেন। এবং ডিভোর্স না হওয়ার পর্যন্ত এই সম্পর্কের কোনও স্বীকৃতি কিন্তু নেই।

নিজের জামাইয়ের এই আচরণ দেখে ক্ষোভ উগরে দিয়েছেন শোভনের শ্বশুর দুলাল দাস। তিনি জানান, আলাদা থাকলেও শোভন আর রত্না এখনও ডিভোর্স হয়নি। এদিকে স্বামী মনোজিতের সঙ্গে ছাড়াছাড়ি হয়নি বৈশাখীরও। তিনি আরো বলেন, ‘কারও কপালে সিঁদুর পরিয়ে দিলেই কি বিয়ে হয়ে যায়। ওঁরা কি স্বামী -স্ত্রী হয়ে গেল এতে! এই ধরনের মেয়েদের আর কী হবে!’ তিনি আরো যোগ করেন,, ‘এই নিয়ে যা পদক্ষেপ নেওয়ার তাঁর মেয়ে নেবে। ওঁর কোনও পরামর্শের দরকার হচ্ছে না।’

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026