বিনোদন

Ananya Chakrabarty: ‘একলা চলো রে’ গান গেয়ে ‘সারেগামাপা’র মঞ্চ কাঁপালেন বাংলার মেয়ে অনন্যা, দেখুন ভিডিও

এবছর জি টিভিতে ‘সারেগামাপা’-র চলতি সিজনে বাঙালি প্রতিযোগীর সংখ্যা দেখার মতো। স্নিগ্ধজিৎ,কিঞ্জল, নীলাঞ্জন, দীপাঞ্জন সবচেয়ে বেশি নজর কাড়ছেন অনন্যা চক্রবর্তী । তবে এদের মধতে একতারা হাতে সর্বভারতীয় মঞ্চে বাউল গান গেয়ে তাক লাগিয়ে দিয়েছেন বঙ্গ তনয়া অনন্যা। এখন এই গানের প্রতিযোগিতার বাংলা থেকে দূরে থাকলেও বাঙালি নিজের সংস্কৃতি ভুলে থাকতে পারেননি এই সঙ্গীতশিল্পী। তাই জাতীয় মঞ্চেও বাংলা গান গেয়েই বাজিমাত করছেন বজবজের কন্যা অনন্যা চক্রবর্তী। বাংলা গানের ফোল মিউজিকেরপরিচিত মুখ অনন্যা। একতারা হাতে অনন্যার বাউল গান মুগ্ধ করেছে সকল বাঙালি সঙ্গীতপ্রেমীদের। এর আগে জি বাংলার সারেগামাপা-র মঞ্চে অংশ নিয়েছিলেন অনন্যা। এবার জাতীয় টেলিভিশনের স্টেজ কাঁপাচ্ছেন এই বাঙালি গায়িকা। রবিবার গ্র্যান্ড প্রিমিয়ারে অনন্যার গান ফের মুগ্ধ করল তিন বিচারক বিশাল শেখর, শংকর মহাদেবন, আর হিমেশ রেশমিয়াদের। 

এদিন শুধু গানে গানে নয়, নিজের নতুন লুকেও বিচারকদের পুরোপুরিচমকে দিয়েছিলেন অনন্যা। এদিন নীল গাউন, কোমরে সোনালি বেল্ট পড়ে পুরো রকস্টার অনন্যা। এদিন বেশ অন্যরকম অবকারে পাওয়া গেল সুন্দরী গায়িকাকে। প্রথমে অডিশন রাউন্ডে বোহেমিয়ান লুকে ধরা দিয়েছিলেন বঙ্গ তনয়া। এমনকি চূড়ান্ত বাছাই পর্বে শাড়ি পরে মঞ্চ কাঁপিয়েছিলেন এবার সোজা ওয়েস্টার্ন গাউন! 

এদিনও অনন্যার মিষ্টি গলায় শোনা গেল জনপ্রিয় বাংলা গান। রবি ঠাকুরের ‘একলা চলো রে’-র কয়েক কলি সুন্দর করে উপস্থাপন করলেন অনন্যা, এরপর শুরু করলেন ‘গুণ্ডে’ ছবির ‘তু নে মারি এন্ট্রি’ গানটি। শুধু বাউল গানই নয়, মেনস্ট্রিম বলিউড ছবির গানও দক্ষতার সাথে অবলীলায় গেয়ে ফেলতে পারেন অনন্যা তা ফের প্রমাণ করে দিলেন এই গায়িকা।

শুধু দর্শকই নয়, অনন্যার পারফরম্যান্সের দিকে তাকিয়ে রয়েছে বাংলার সংগীতমহলের অন্যান শিল্পীরাও। সম্প্রতি অনন্যার ইনস্টাগ্রাম পোস্টের কমেন্ট বক্সে প্রশংসা করেছেন জাতীয় পুরষ্কার প্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী। বাংলা সারেগামাপার এই বিচারক লেখেন- ‘তোমাকে নিয়ে গর্বিত রকস্টার’। 

John Fabian

Recent Posts

‘রোজা’ দিয়েই রাতারাতি সুপারস্টার! হেমা মালিনীর ভাইঝির সেই অজানা গল্প জানলে অবাক হবেন

বলিউডে এমন অনেক মুখ রয়েছে যারা এক ছবিতেই দর্শকের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন। ঠিক…

March 27, 2026

আরসিবির নতুন মালকিনের মন মজেছে শুভমান গিলে, সোশাল মিডিয়ায় নিজেই ইঙ্গিত দিলেন লাস্যময়ী—তোলপাড় নেটদুনিয়া

আইপিএল জয়ের পর থেকেই আরসিবিকে ঘিরে উত্তেজনা তুঙ্গে, আর তার মাঝেই সামনে এল এক চমকপ্রদ…

March 27, 2026

Ghatal-Mumbai Bus Service: ৪০ ঘণ্টায় মুম্বাই! ঘাটাল থেকে সরাসরি বাস শুরু, জানুন বাসের ভাড়া কত?

বাস যাত্রীদের জন্য বড় সুখবর। এবার এক বাসেই পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে সরাসরি মুম্বাই যাওয়া…

March 27, 2026

ব্যাট ছেড়ে কুকুরকে কোলে! IPL শুরুর আগেই মানবিক মুহূর্তে ভাইরাল ভারতীয় ক্রিকেটার, দেখুন VIDEO

আইপিএল শুরুর ঠিক আগেই এমন একটি ভিডিও সামনে এসেছে, যা ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি সাধারণ মানুষকেও আবেগপ্রবণ…

March 27, 2026

মাসে কটা LPG সিলিন্ডার বুক করতে পারবেন? নতুন নিয়ম না জানলে সমস্যায় পড়বেন

দেশ জুড়ে এলপিজি গ্যাস নিয়ে পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতার প্রভাব এবার পড়েছে ভারতের…

March 27, 2026

Sunidhi Chauhan: ‘চোখে চোখে কথা বলো’, বাংলা গান গেয়ে মঞ্চ কাঁপালেন সুনিধি চৌহান, দেখুন ভাইরাল ভিডিও

কলকাতার মঞ্চে নামতেই যেন আগুন ধরালেন বলিউডের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান। একের পর এক হিট…

March 27, 2026