দেশজুড়ে ক্রমাগত বেড়েই চলেছে করোনার সংক্রমণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ অনুযায়ী সবরকম ব্যবস্থা নিচ্ছে কেন্দ্রীয় সরকার। রবিবার জনতা কারফিউ এবং অধিকাংশ রাজ্য জুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছে। কিন্তু এরপরেও কিছু মানুষকে সারাদিন ঘোরাঘুরি করতে দেখা গেলো রাস্তায়। বিনা কারণেই রাস্তায় চলাফেরা এবং হেলমেট ছাড়া বিপজ্জনকভাবে বাইকে ঘোরাঘুরি করার পর কড়া পদক্ষেপ নেওয়া হলো উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে।
নেওয়া হয়েছে অভিনব পদ্ধতির সাহায্য। রবিবার বরেলির রাস্তায় বেরোনো মানুষের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে একটি পোস্টার। যাতে লেখা ছিল “আমি সমাজের শত্রু, আমি ঘরে থাকতে চাই না।” শুধু তাই নয় এটি হাতে ধরিয়ে তার ছবি তুলে সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করা হয়েছে। এরপর দ্রুত ভাইরাল হয়েছে সেই ছবি।
এই ঘটনায় উত্তরপ্রদেশ সরকারের প্রশংসা করেছেন নেটিজেনরা। কিন্তু অনেকের দাবী শুধু এটুকুতে হবে না। বাইরে বেরোলেই পিছনে লাথি মেরে ঢোকাতে হবে ঘরে। কেউ কেউ আবার বলছে বোধ, জ্ঞানহীন এই সব লোকদের গুলি করে মারা উচিত।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…