প্রতিদিন স্কুলে যাওয়ার সময় রাস্তায় মেয়েদের উত্তক্ত করত একটি যুবক। এলাকার মানুষ যেন তা মেনে নিয়েছেন ভবিতব্য বলেই। এভাবেই চলে আসছিল দিনের পর দিন। তবে বাদ সাধলো এক মহিলা কনস্টেবল। ঠিক সিনেমার কায়দায় নেমে এলেন রাস্তায়। সবক শেখালেন সেই যুবককে। কানপুরের রাস্তায় এমনই এক ঘটনার সাক্ষী থাকলেন পথচলতি জনতা।
উত্তরপ্রদেশ রাজ্য পুলিশের মহিলা কনস্টেবল রাস্তার উপর দাঁড়িয়ে জুতোপেটা করছেন এক যুবককে। যন্ত্রণায় ঝটপট করতে করতে চিৎকার করছেন যুবকটি। কখনও ক্ষমা চাইছেন, কখনও নিজেকে নির্দোষ বলে দাবি করছেন সেই যুবক। কিন্তু উত্তরপ্রদেশ পুলিশের লেডি সিংঘম তখন রক্তের স্বাদ পেয়েছেন। সমানে জুতোপেটা করে চলেছেন যুবককে। এমনই এক ভিডিও ভাইরাল হওয়ায় সারা দেশ কুর্নিশ জানাচ্ছেন ওই মহিলা পুলিশকে।
স্থানীয় জনগণের অভিযোগ, ওই যুবক প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে স্কুলগামী ছাত্রীদের বিভিন্ন ভাবে উত্তক্ত করতেন। এই অভিযোগ পাওয়ার পর ওই মহিলা কনস্টেবল সাদা পোশাকে দেয় কানপুরের বিথুর এলাকায়। অভিযোগের সারবত্তা খুঁজে পেয়ে ওখানেই হাতেনাতে শাস্তি দেন অভিযুক্ত যুবককে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…