নিউজ

রাতে হামলা বিশ্বভারতী ক্যাম্পাসে, গ্রেফতার দুই অভিযুক্ত

সিএএ এবং এনআরসি সহ নাগরিকত্ব আইন নিয়ে গোটা দেশ উত্তাল, প্রায় প্রতিটি রাজনৈতিক দলগুলিই এই দুটি আইনের বিরোধিতায় বেশ কয়েকবার পথে নেমেছে। এই আইন অসাংবিধানিক প্রমাণে এবং তা বিজেপি বিরোধী রাজ্যগুলিতে লাগু করা হবে না বলে বারবার জানিয়েছে বিজেপি বিরোধী দলগুলি। চলতি মাসের পাঁচ তারিখ JNU তে এই আইনের বিরোধিতা করায় ছাত্রী এবং শিক্ষকদের উপর হামলা চালায় একদল মুখে কাপর বাঁধা দুস্কৃতি, পরে জানা যায় তারা এবিভিপি-এর সদস্য ছিলো।

গতকাল নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিশ্বভারতীর ক্যাম্পাসে চলছিল প্রতিবাদ সভা। ওইদিন রাতে একদল দুস্কৃতি হাতে রড, উইকেট ও লাঠি নিয়ে হামলা চালায় ছাত্রছাত্রীদের উপর। হামলার ফলে আহত হন অর্থনীতি বিভাগের ছাত্র স্বপ্ননীল মুখোপাধ্যায় এবং ফাল্গুনী পান নামে দুই ছাত্র। এরপর তাদের স্থানান্তরিত করা হয় পিয়ারসন হাসপাতালে। অভিযোগ সেখানেও দুস্কৃতিরা হামলা চালায়। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত অচিন্ত্য বাগদি ও সাবির আলি খান নামক দুই ব্যক্তিকে। বোলপুর পুলিশ সূত্রে খবর, তাদের দুইজনকেই আদালতে পাঠানো হয়েছে এবং ১৪ দিনের জেল হেফাজতে রাখার আবেদন জানানো হবে।

আরও পড়ুন : দিলীপই আস্থা গেরুয়া শিবিরে, ফের রাজ্য সভাপতির পদে দিলীপ ঘোষ

হঠাৎ এমন হামলা কারা করল সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা। তবে একাংশ পড়ুয়ার দাবি, মুল অভিযুক্ত অচিন্ত্য বাগদি তৃনমুলের নেতা। এছাড়াও তারা জানিয়েছেন দুই অভিযুক্ত উপাচার্যের অত্যন্ত ঘনিষ্ঠ। তবে অনেকের দাবী, অভিযুক্ত অচিন্ত্য এবং সাবির আগে তৃনমুল করলেও বর্তমানে তারা বিজেপির দলে নাম লিখিয়েছে। বাম ছাত্ররা অভিযোগ করেছে, উপাচার্যের নির্দেশেই এমন হামলা চালানো হয়েছে। এখন দেখার আদালতের তরফ থেকে কি রায় দেওয়া হয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026