সলমান খানের সাথে বিয়ে সেরেছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা, ফের নতুন ছবি ব্যাপক ভাইরাল ইন্টারনেটে

বলিউড প্রেমগুরু সালমান খানের বয়স প্রায় ষাটের ঘরে পৌঁছে গেলেও, এখনও অব্দি তিনি বিয়ে করার ইচ্ছাপ্রকাশ করেননি। যৌবন বয়সে একাধিক প্রেমের সাথে নিজের নাম জড়ালেও বিয়ের মন্ডপে তা কখনোই পৌঁছায়নি। তবে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছিল বিবাহিত সালমান খানের ছবি। ভাইরাল ছবিতে দেখা গিয়েছিল বিবাহিত ‘দাবাং’-এর পাশে রয়েছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। অভিনেত্রীর সিঁথিতে সিঁদুর জ্বলজ্বল করছে। আর সালমান খান সোনাক্ষির আঙুলে আংটি পরিয়ে দিচ্ছে। এই ভাইরাল ছবি নিয়ে ব্যাপক চর্চা হয়েছিল ইন্টারনেট দুনিয়াতে।

সেই চর্চার রেশ কাটতে না কাটতেই আবারও অতিসম্প্রতি সোশ্যাল মিডিয়াতে কতগুলো ছবি ব্যাপক ভাইরাল হয়েছে যা দেখে চক্ষু চড়কগাছ হয়েছে নেটিজেনদের। আবারো ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে সালমান খান এবং সোনাক্ষী সিনহা বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন। তবে ছবি দেখেই বোঝা গিয়েছে এটি কম্পিউটারের কেরামতিতে বানানো ফটোশপ ছবি। বর্তমানে ইন্টারনেটের আনাচে-কানাচে ছড়িয়ে পড়েছে এই ফেক বিয়ের ছবি। কেউ বুঝে বা কেউ না বুঝে এই ফেক ছবি নিয়ে তুমুল চর্চা চলছে সোশ্যাল মিডিয়াতে।

ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে সাদা রংয়ের বিয়ের পোশাক পরে বিয়ে সারছেন সালমান খান এবং সোনাক্ষী সিনহা জুটি। তবে ওই ছবি ভালোভাবে দেখলেই বোঝা যাবে যে আসল ছবিটি ছিল বরুণ ধাওয়ান এবং নাতাশা দালালের বিয়ের ছবি। সেই ছবিটি ফটোশপ করে বরুণ ধাওয়ানের জায়গায় সালমান খানের এবং নাতাশার জায়গায় সোনাক্ষী সিনহার মুখ বসিয়ে দেওয়া হয়েছে। সেই নিয়ে সরগরম হয়ে উঠেছে ইন্টারনেট দুনিয়া।

তবে সোশ্যাল মিডিয়াতে এমন ফেক ছবি ছড়িয়ে যাওয়া নিয়ে মন্তব্য করেছেন অভিনেত্রী সোনাক্ষী নিজেই। তিনি বেশ বিরক্ত হয়েই জানিয়েছেন যে নেটিজেনরা যেকোনো ছবিকে ভাইরাল করে দেয়। এই ছবি দেখেই বোঝা যাচ্ছে এটি ফেক। কিছু না বুঝে ট্রোল বা মন্তব্য করা হয়তো উচিত নয়।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026