বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। এই ভোজপুরি ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় নায়ক হলেন মনোজ তিওয়ারি। তার ফ্যান ফলোইং সত্যিই অবাক করে দিতে পারে আপনাকে।
বেশ কয়েকটি ভোজপুরি সিনেমাতে কাজ করে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন এই তারকা মনোজ তিওয়ারি। তবে বর্তমানে খুব একটা বেশি সিনেমাতে কাজ করতে দেখা যায় না এই অভিনেতাকে। আসলে তিনি বর্তমানে রাজনীতিতে মন দিয়েছেন। তিনি একজন লোকসভার সদস্য। তবে মনোজ তিওয়ারির জীবনের সাফল্যের পিছনে রয়েছে অনেক না জানা কথা। অনেক কষ্ট করে তিনি আজকের এই সাফল্যের চূড়ায় এসে পৌঁছেছেন। মনোজ তিওয়ারির জীবনের ওঠা নামার গল্প জানতে আজকের এই প্রতিবেদনটি অবশ্যই পড়ুন।
মনোজ তিওয়ারি বিহারের এমন একটি গ্রামের বাসিন্দা যেখানে পড়াশোনার অনেক অভাব ছিল এবং কোনওভাবে এই অভিনেতা তার প্রাথমিক পড়াশোনা শেষ করেছিলেন। প্রাথমিক শিক্ষা সম্পন্ন হলেই তিনি বিনোদন জগতের সাথে জড়িত হতে শুরু করেন। মনোজ তিওয়ারি তার জীবনের প্রথম ছবি ‘সাসুরা বড় পয়সা ওয়ালা’ দিয়ে কাজ শুরু করেছিলেন। তারপর থেকে মনোজ তিওয়ারিকে পিছনে ফিরে তাকাতে হয়নি। কারণ এই অভিনেতার ভিতরে এত প্রতিভা ছিল যে অল্প সময়ের মধ্যেই তিনি সাফল্যের সিঁড়ি বেয়ে উঠতে শুরু করেন। একটা সময় এই মনোজ তিওয়ারির সাইকেল কেনার অব্দি সমর্থ্য ছিল না। আজ সেই তারকা তার ছোটবেলার সমস্ত স্বপ্নপূরণ করে সাফল্যের পথে এগিয়ে চলছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…