বলিউডে একেবারে শুরু থেকে লড়াইটা শুরু করা সবার পক্ষে এতটা সহজ কিন্তু হয় না। অনেক সময় এমন অনেক তারকা থাকেন যারা একেবারে শূন্য থেকে শুরু করেন। তাদের জার্নিটা থাকে একেবারেই অন্যরকম। বলিউডের একাধিক নামিদামি ব্যক্তিত্ব একসময় স্ট্রাগলার হিসেবে পরিচিত ছিলেন মুম্বাইয়ের মায়ানগরীতে। সেই সময় তাদের স্ত্রী তাদের পাশে দাঁড়িয়েছেন এবং তাদেরকে নানাভাবে করেছেন সাহায্য। একাধিক সাক্ষাৎকারে এই সমস্ত কথা ফাঁস করেছেন সেই তারকারা।
এই তালিকায় প্রথমেই রয়েছেন অভিনেতা শাহরুখ খান। করন জোহরের একটি অনুষ্ঠানের শাহরুখ খান ফাঁস করেছেন করোনা কালে তার পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন তার স্ত্রী গৌরী খান। জানা গিয়েছে শাহরুখ খানের ক্যারিয়ার যখন শুরু হচ্ছে সেই দিনগুলিতে যখন তার হাতে টাকা ছিল না সেই সময় বিভিন্ন জায়গায় কাজ করে সংসার টানার কাজ করেছেন গৌরি খান।
পুরনো একটি সাক্ষাৎকারে অভিনেতা তথা টেলিভিশন সঞ্চালক মনীশ পল জানিয়েছিলেন টানা এক বছর পর্যন্ত বেকার ছিলেন তিনি। সেই সময় কোন কাজ ছিল না তার হাতে। কিন্তু সেই সময় তার স্ত্রী তার পাশে ছিলেন এবং সেই সময় তার সংসারের সমস্ত দায়িত্ব সামনে ছিলেন তার স্ত্রী। তার উপার্জনেই পুরো সংসার চলছিল তাদের।
বলিউডের শুরুর দিনগুলিতে প্রচুর স্ট্রাগল করতে হয়েছে অভিনেতা আয়ুষ্মান খোরানাকে। সেই সময় তার হাতে একেবারেই কাজ ছিল না। তৎকালীন সময়ে তার স্ত্রী তাহিরা ছিলেন কলেজ শিক্ষিকা। স্ত্রীর উপার্জনে একসময় সংসার চলেছিল তাদের দুজনের।
আর এই তালিকায় এই সমস্ত অভিনেতাদের ছাড়াও রয়েছেন বর্তমানে ওয়েব সিরিজ দুনিয়ার বস, পঙ্কজ ত্রিপাঠি। মুম্বাইয়ের শুরুর দিনগুলিতে কাজের জন্য লোকের দরজায় দরজায় ঘুরতে হয়েছিল পঙ্কজ ত্রিপাঠিকে। সেই সময় স্ত্রী মৃদুলা ত্রিপাঠির উপার্জনে সংসার চালিয়েছিলেন তিনি। তবে নিজের স্ত্রীর মতো সঙ্গিনী পেয়ে নিজেকে সব সময় গর্বিত বলে মনে করেন পঙ্কজ ত্রিপাঠী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…