নিউজ

১লা জুন থেকে চালু হচ্ছে ‘এক দেশ, এক রেশন কার্ড’, কিভাবে এই সুবিধা পাবেন জেনে নিন

সোমবার থেকেই দেশ জুড়ে চালু হচ্ছে “এক দেশ, এক রেশন কার্ড”। এই রেশন কার্ড চালু হওয়ার ফলে এবার থেকে দেশের যে কোনো প্রান্ত থেকেই সাধারণ মানুষ কম দামে রেশন পাবেন। আপাতত ২০টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলিতে চালু হতে চলেছে এই ব্যবস্থা। আগামীকাল ১লা জুন থেকেই দেশ জুড়ে চালু হচ্ছে এই সুবিধা। কিভাবে এই রেশন কার্ডের মাধ্যমে সাধারণ মানুষ রেশন পাবে জেনে নিন পদ্ধতি।

১. এই পদ্ধতিতে রেশন পেতে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। সেক্ষেত্রে নিজের নিজের রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এরপর সেখানে APL, BPL নাকি Antodya কোন কার্ডের জন্য আবেদন করা হচ্ছে তা জানাতে হবে। এরপর পরিবারের প্রধান, আধার কার্ড নম্বর, ভোটার কার্ড নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইল নম্বর ইত্যাদি তথ্য দিয়ে অনলাইনে আবেদন করতে হবে।

২. এই পদ্ধতিতে রেশন পেতে গেলে, আধার কার্ডের সাথে রেশন কার্ড লিংক করাতে হবে। এর জন্য কেন্দ্রীয় সরকার ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছে। ৩০ সেপ্টেম্বরের আগে লিংক না করলেও রেশন মিলবে, কিন্তু ওই তারিখের পর লিংক না থাকলে আর রেশন পাওয়া যাবেনা।

৩. আধারের সাথে রেশন কার্ড লিংক করার জন্য প্রথমে uidai.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে গিয়ে start now অপশনে ক্লিক করে Ration Card scheme বেছে নিতে হবে। এখানে নিজের রেশন কার্ড নম্বর, আধার নম্বর, ই-মেল আইডি এবং মোবাইল নম্বর লিখে জমা দিতে হবে। মোবাইলে আসা OTP দিলেই পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। আবেদন ভেরিফাই হলেই আপনার আধার কার্ডের সাথে রেশন কার্ড সংযুক্তিকরণ হয়ে যাবে।

৪. ভারতের যে কোনও নাগরিকই এই রেশন কার্ড পেতে পারেন। যাদের বয়স ১৮ বছরের নীচে, তাদের নাম বাবা-মা এর সঙ্গে রেশন কার্ডে যুক্ত থাকবে। এই রেশন কার্ডে ৩ টাকা কেজি দরে চাল এবং ২ টাকা কেজি দরে গম পাওয়া যাবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026