নিউজ

পুজোর আগে বড়সড় দুর্ঘটনা দিঘায়, ট্রলার ডুবে মৃত এক, কোনও মতে প্রাণে বেঁচেছে আটজন

দিঘা: পুজো আসতে আর মাত্র ছটাদিন বাকি। আর তার আগেই বড়সড় দুর্ঘটনার সাক্ষী রইল সমুদ্র সৈকত দিঘা। সমুদ্রে মাছ ধরে ফেরার পথে ট্রলারডুবি হয়। ট্রলারে ছিলেন ন’জন মৎস্যজীবী। তারমধ্যে আটজন কোনওমতে সাঁতরে প্রাণে বেঁচে ফিরতে পারলেও, একজন নিখোঁজ হয়ে যান। তবে জোয়ারের সময় শঙ্করপুরের সমুদ্রে নিখোঁজ মৎস্যজীবীর দেহ ভেসে ওঠে।

জানা গিয়েছে, মাছ ধরে ফেরার পথে দিঘা মোহনার কাছে সমুদ্রের চড়ায় ধাক্কা খেয়ে উল্টে যায় ‘মা মহামায়া’ নামের ট্রলারটি। যেসকল মৎস্যজীবী ওই ট্রলারে ছিলেন, তাদের মধ্যে একজনের মৃত্যু এবং বাকি আটজন ফিরে এলেও ট্রলারটির এখনও খোঁজ মেলেনি। তবে ডুবে যাওয়া ট্রলারটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

এ বিষয়ে ট্রলার মালিক জানিয়েছেন, প্রায় দেড় লক্ষ টাকার মাছ নিয়ে ফিরছিল ট্রলারটি। ডুবে যাওয়ার ফলে পুরো ট্রলারটি-ই নষ্ট হয়ে গিয়েছে। সব মিলিয়ে বিপুল অর্থের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ট্রলার মালিক।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026