দেশ

ইন্টারনেট পরিষেবা বা সিম ছাড়াই এবার চলবে মোবাইলে ভিডিও, খুব শীঘ্রই নতুন পরিষেবা নিয়ে আসছে কেন্দ্র

ইন্টারনেট পরিষেবা ছাড়াও এবারে ভিডিও দেখা যাবে যে কোন মোবাইলে। প্রয়োজন হবে না কোন সিম কেনার। খুব শীঘ্রই একটি নতুন ব্যবস্থা বাস্তবায়িত করতে চলেছে ভারতের তথ্য এবং সম্প্রচার মন্ত্রক। একটু সম্মেলনে তথ্য এবং সম্প্রচার সচিব অপূর্বচন্দ্র জানিয়েছেন, দেশের ১৯ টি শহরে ডিরেক্ট টু মোবাইল প্রযুক্তির পরীক্ষামূলক প্রয়োগ করা হবে। ইতিমধ্যেই ভারতে এই প্রযুক্তি তৈরি হয়েছে। জানা যাচ্ছে যদি এই প্রযুক্তি চালু হয় তাহলে ভিডিও ট্রাফিকের ২৫ থেকে ৩০ শতাংশ চলে আসবে ডিরেক্ট টু মোবাইলে। ৫জি নেটওয়ার্কের ভিড় এর ফলে অনেকটাই কমে যাবে বলে মনে করা হচ্ছে।

এর ফলে বলতে গেলে ডিজিটাল বিপ্লব হবে সারা ভারতে। ডিজিটাল এর দিক থেকে কনটেন্টের স্বাধীনতা অনেকটা বৃদ্ধি পাবে। গত বছর ব্যাঙ্গালোর এবং দিল্লির কর্তব্যপথ এবং নয়ডায় এই পরীক্ষামূলক প্রয়োগ হয়েছিল। তিনি আরো জানিয়েছেন, দেশের ৮ থেকে ৯ কোটি বাড়ি যেখানে টিভি নেই সেখানে এই প্রযুক্তি কাজ করবে। সেই সমস্ত বাড়িতে টিভি দেখার সুযোগ করে দেবে এই টেকনোলজি। দেশে ২৮ কোটি পরিবারের মধ্যে এখন ১৯ কোটি পরিবারের বাড়িতে টিভি রয়েছে। ফলে বাকি পরিবারের জন্য এই টেকনোলজি দারুণ প্রয়োজনীয় হতে চলেছে।

এই প্রসঙ্গে তিনি আরো জানিয়েছেন, এসো আশি কোটি স্মার্ট ফোন এই মুহূর্তে ব্যবহার হয় এবং সেখানে যত কনটেন্ট দেখা হয় তার ৬৯ শতাংশ হল ভিডিও কনটেন্ট। ফলে মোবাইলে অতিরিক্ত ভিডিও দেখার কারণে নেটওয়ার্ক পরিষেবা ধাক্কা খেয়ে যায়। কনটেন্ট দেখার ক্ষেত্রে অনেক সময় বাধা আসে এবং বাফারিং হতে থাকে। এইসবের হাত থেকে মুক্তি পেতেই এই নতুন ডিরেক্ট টু মোবাইল টেকনোলজি আনা হয়েছে। সাংখ্য ল্যাব এবং খড়গপুর আই আই টির এই নতুন প্রযুক্তি ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে যে কোন মোবাইল বা স্মার্ট ডিভাইসে ভিডিও অডিও ট্রান্সমিশন দেখা যাবে। স্থলভাগে যে টেলি কমিউনিকেশন সিস্টেম রয়েছে তার ওপর ভিত্তি করে ভিডিও চলবে। সেই ভিডিও নিমেষেই কোটি কোটি মোবাইলে পৌঁছে যাবে তাও আবার কম খরচে।

Nirajana Nag

Recent Posts

বৈভব সূর্যবংশীর রেকর্ডে ভাগ বসালেন KKR তারকা, ছক্কার ঝড়ে গুজরাতকে হারাল কলকাতা

আইপিএলে ফের ব্যাট হাতে তাণ্ডব চালালেন ফিন অ্যালেন। তাঁর বিধ্বংসী ইনিংসের সৌজন্যে গুরুত্বপূর্ণ ম্যাচে জয়…

May 17, 2026

বিদেশ থেকে রুপো আমদানিতে কড়াকড়ি কেন্দ্রের, বদল হল আমদানি নীতি

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি এবং বৈদেশিক মুদ্রার উপর বাড়তি চাপের আশঙ্কার মধ্যে রুপো আমদানিতে বড়…

May 17, 2026

মে-তেই বর্ষার এন্ট্রি! ঝড়-বৃষ্টিতে তোলপাড় দক্ষিণবঙ্গ, কলকাতাতেও বড় বদলের ইঙ্গিত

ভারতের মূল ভূখণ্ডে নির্ধারিত সময়ের আগেই বর্ষা প্রবেশ করতে চলেছে বলে বড় ইঙ্গিত দিল মৌসম…

May 17, 2026

স্টেট ব্যাঙ্কের ২২২ দিনের FD-তে ২ লাখ টাকা রাখলে কত রিটার্ন পাবেন? বুঝে নিন হিসেব

স্টেট ব্যাঙ্কের ২২২ দিনের FD স্কিমে ২ লাখ টাকা জমা করলে ম্যাচিউরিটিতে কত টাকা পাবেন…

May 17, 2026

২০১১-র পর ইস্যু হওয়া সব কাস্ট সার্টিফিকেট নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গে জাতিগত শংসাপত্র ইস্যু ঘিরে ফের প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তর…

May 17, 2026

ভারতে আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে Moto-র দুটি সস্তার স্মার্টফোন, 7000mAh ব্যাটারি ও শক্তিশালী প্রসেসরে চমক

মিড-রেঞ্জ স্মার্টফোন বাজারে ফের বড় চমক দিতে চলেছে Motorola। আগামী সপ্তাহেই ভারতে লঞ্চ হতে চলেছে…

May 17, 2026