ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : ঘুম থেকে উঠে এককাপ গরম চা না হলে অনেকেরই দিন শুরু হয় না। কারও আবার সারাদিনই ঘুরতে ফিরতে বেশ কয়েক কাপ চা না হলে চলে না। সাধারণ উপায়ে চা বানানো ছাড়াও এখন বেশিরভাগ মানুষই টি ব্যাগের উপর ভরসা করেন। টি ব্যাগ গরম জলে ডুবিয়ে চা তৈরি করে পান করেন। সম্প্রতি এই টি ব্যাগ নিয়েই উঠে এলো এক সতর্কতা বার্তা। প্লাস্টিকে তৈরি টি ব্যাগ নিয়ে উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের রাসায়ন বিভাগের অধ্যাপক নাথালি টুফেঙ্কজি পরীক্ষা করে দেখেন, টি ব্যাগ ব্যবহার করলে এক কাপ চায়ে ১১০০ কোটি প্লাস্টিক কণা আমাদের শরীরে ঢোকে। এই প্ল্যাস্টিকে তৈরি টি ব্যাগ গুলি জলে ডোবালে সেখান থেকে অসংখ্য প্লাস্টিকের কণা চায়ের মধ্যে মিশে যায়। ‘এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ নামক শীর্ষক পত্রিকায় এই খবর সামনে এসেছে। অধ্যাপক নাথালি সেখানে বলেছেন, বেশ কিছু কোম্পানি কাগজের বদলে প্লাস্টিক দিয়ে বানাচ্ছে এই টি ব্যাগ গুলো। আর সেই টি ব্যাগ গুলো গরম জলে ডোবালে তার থেকে ক্ষুদ্রাতিক্ষুদ্র প্লাস্টিক কণা চায়ে মিশে আমাদের শরীরে প্রবেশ করছে।
অধ্যাপক নাথালির মতে টিব্যাগে যে পিনের সাহায্যে সুতো আটকানো থাকে, সেই পিনও আমাদের স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর হতে পারে। শুধু অধ্যাপক নাথালিই নন, অস্ট্রেলিয়ার একদল বিজ্ঞানীও এই টি ব্যাগের ক্ষতিকর দিক সম্বন্ধে বলেছেন। ফুড সেফটি অ্যান্ড স্যান্ডার্ড অথরিটি অব ইন্ডিয়া বা FSSI এই বিষয়ে চা তৈরির কোম্পানি গুলোর সাথে কথা বলে, তাদের কাগজের টি ব্যাগ সঠিকভাবে বানানোর পরামর্শ দিয়েছে। অধ্যাপক নাথালির মতে এই বিষয়ে সতর্কতাই হতে পারে একমাত্র পথ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…