টেক বার্তা

করোনার জেরে এক মাসের জন্য ফ্রীতে ডেটা দিচ্ছে BSNL

করোনা সংক্রমণের কারণে আগেই গৃহবন্দী গোটা দেশ। তার ওপর সরকারের ডাক দেওয়া কার্ফু, যার ফলে মানুষ বেশিরভাগ সময় বাড়ি থেকেই কাজকর্ম, লেখাপড়া এবং বিনোদনের কাজ চালাচ্ছেন। এতে প্রয়োজন হচ্ছে বেশি ডেটার। এবার সেই সমস্যা সমাধানের চেষ্টায় বিএসএনএল এক মাসের ফ্রি ব্রডব্যান্ড পরিষেবা দেবে বলে ঘোষণা করলো।

এই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থার তরফে জানা গেছে, যাদের বাড়িতে ল্যান্ডলাইন সুবিধা রয়েছে তারা প্রত্যেকেই এই পরিষেবা পাবেন এমনকি শুধু ব্যক্তিই নয় যে কোনো সংস্থাও এটি পেতে পারেন। এছাড়াও যদি কেউ নতুন পরিষেবা নিতে চান তাদের কষ্ট করে অফিসে যেতে হবে না, বাড়িতে অনলাইনে আবেদন করলেই হবে।

আরও পড়ুন : খরচ ১৫০ টাকার কম, প্রতিদিন ২ জিবি ডেটা সাথে আনলিমিটেড ভয়েস কল, দুর্দান্ত প্ল্যান আনলো JIO

শুধু বিএসএনএলই নয় করোনার জেরে গৃহবন্দী হওয়ার পর বেশি 4G ডেটা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ টেলিকম সংস্থা রিলায়েন্স জিও। কারণ এই পরিস্থিতিতে ২৫ শতাংশ ডেটা ভাউচার বিক্রি বেড়েছে।

জিও গ্রাহকেরা কম দামে বেশি সুবিধা পাবেন। কারণ কয়েকটি ডেটা ভাউচারের সুবিধা দ্বিগুণ করে দেওয়া হয়েছে। ভাউচারগুলি হলো-

11 টাকাঃ 800 এমবি ডেটা।

21 টাকাঃ 2 জিবি ডেটা + 200 মিনিট ননজিও কল।

51 টাকাঃ 6 জিবি ডেটা + 500 মিনিট ননজিও কল।

101 টাকাঃ 12 জিবি ডেটা + 1000 মিনিট ননজিও কল।

তবে 251 টাকার ডেটা ভাউচারটিতে কোনও বাড়তি সুবিধা দেওয়া হবে না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026