নিউজ

করোনা সংক্রমণে মৃত্যু মহারাষ্ট্রে, ভারতে মৃতের সংখ্যা বেড়ে হল ৩

দিন যত এগোচ্ছে ততই বাড়ছে করোনা সংক্রমণের ভয়াবহতা। ইতিমধ্যে ভারতে শতাধিক লোক আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসের দ্বারা। মঙ্গলবার সকালে মহারাষ্ট্রে এক বৃদ্ধের মৃত্যু হয়। এই নিয়ে ভারতে মৃতের সংখ্যা দাঁড়াল ৩-এ। এর আগে কর্ণাটক ও দিল্লিতে দুজনের মৃত্যু হয়েছিল।

কোভিড ১৯ -এর আক্রমণে মঙ্গলবার মহারাষ্ট্রের কস্তুরবা হাসপাতালে মৃত্যু হয় ৬৪ বছর বয়সি এক বৃদ্ধের। করোনা ভাইরাসের সংক্রমণে এটি ভারতে তৃতীয় মৃত্যু। কয়েক দিন আগে দিল্লিতে ৬৯ বছর বয়সী এক মহিলা করোনা ভাইরাস সংক্রমণের ফলে মারা গিয়েছেন বলে জানিয়েছিলেন স্বাস্থ্য মন্ত্রক এবং দিল্লির সরকারি আধিকারিকরা। এর আগে এই মারণ ভাইরাসের আক্রমণে প্রথম মৃত্যুর ঘটনাটি ঘটেছিল কর্ণাটকের কালবার্গিতে, সেখানেও এক প্রবীণ নাগরিকের মৃত্যু ঘটেছিল।

আরও পড়ুন : পরীক্ষামূলক ভাবে ভারতীয় এক ব্যক্তিকে দেওয়া হল করোনা ভাইরাসের টিকা

ইতিমধ্যে ১২৭ জনের শরীরে করোনা ভাইরাসের লক্ষণ চিহ্নিত করা হয়েছে। সরকারের তরফে করোনা ঠেকাতে সতর্কতা মূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দেশ জুড়ে বিভিন্ন হাসপাতালে আইসোলেশন সেন্টার তৈরি করা হচ্ছে। সদা সতর্ক রয়েছে দেশের স্বাস্থ্য মন্ত্রক। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারতের উদ্যোগের প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026