নিউজ

রাজ্যজুড়ে আতঙ্ক, আরও একজনের শরীরে ধরা পড়ল COVID-19 জীবাণু

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে তিন। তৃতীয় করোনা আক্রান্ত উত্তর ২৪ পরগনার হাবড়ার বাসিন্দা। সম্প্রতি স্কটল্য়ান্ড থেকে ফেরেন। ফেরার পর থেকে তিনি আইসোলেশনে ছিলেন, শুক্রবার রাতে তাঁর রিপোর্টে করোনা পজিটিভ আসলে তাকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে যে দুজন করোনা আক্রন্তের সন্ধান পাওয়া যায় তারা ফিরেছিলেন লন্ডন থেকে। ফিরতেই নিয়ম না মেনে ঘুরে বেড়িয়েছিলেন নানা স্থানে। বার বার বলা সত্বেও বিদেশ থেকে ফিরে কিছু মানুষ সতর্কতা অবলম্বন করছেন না।ফলে সংক্রমণ ছড়ানোর ভয় আরও বেড়ে যাচ্ছে।

আরও পড়ুন : ‘যথেষ্ট খাদ্যদ্রব্য মজুত আছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই’, দেশবাসীকে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী

করোনা আক্রান্ত তৃতীয় তরুন দেশে ফিরে যাদের সংস্পর্শে এসেছেন তাদের ও তরুণের পরিবারের সদস্যদের আইসোলেশনে রাখা হবে। ক্রমাগত আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় আতঙ্কও বেড়ে চলেছে। ইতিমধ্যে যে তিনজন করোনা আক্রান্ত প্রত্যেকেই বিদেশ থেকে ফিরেছে।

তাই বিদেশ থেকে আগত ব্যক্তিদের স্বাস্থ্য দফতরের নির্দেশ অনুযায়ী ১৪ দিন কোয়ারান্টাইনে থাকতে বলা হচ্ছে,যদি কোনোরকম উপসর্গ ধরা পড়ে তাহলে হাসপাতালে যোগাযোগ করতে হবে বলে জানানো হয়েছে। এই নির্দেশ না মেনে সতর্কতা অবলম্বন না করতে করোনার প্রভাব আরও ছড়িয়ে পড়তে পারে এমনটাই মনে করা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026