নিউজ

‘এক দেশ, এক রেশন কার্ড’ নির্দিষ্ট ফরম্যাট তৈরি কেন্দ্রের, রাজ্যগুলোকে নতুন কার্ড তৈরির নির্দেশ

‘এক দেশ, এক রেশন কার্ড’ এর প্রক্রিয়াকে বাস্তবায়িত করতে নতুন কার্ডের নির্দিষ্ট ফরম্যাট তৈরি করলো কেন্দ্র সরকার। নতুন কার্ড তৈরির সময় রাজ্যগুলোকে এই ফরম্যাট অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে দেশের ৬ টি রাজ্যে এই কার্ড পরীক্ষামূলকভাবে তৈরি করার কথা ভাবছে কেন্দ্র সরকার।

আগামী ১ জুন, ২০২০ থেকে সারা দেশে এই কার্ড চালু করা হবে। এই কার্ডের সাহায্যে দেশের যে কোন প্রান্তে যে কোন সরকার অনুমোদিত ন্যায্য মূল্যের দোকান থেকে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় উপভোক্তারা খাদ্যসামগ্রী সংগ্রহ করতে পারবে।

আরও পড়ুন : ‘সমস্যা থাকলে সমাধান করুন, বিক্ষোভ নয়’, আবেদন সৌরভ গঙ্গোপাধ্যায়ের

কেন্দ্রীয় খাদ্য দপ্তরের এক আধিকারিক পিটিআই-কে জানিয়েছেন, ‘জাতীয় গড় যোগানের লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে অনুমোদন করা এক ফরম্যাটের হওয়া প্রয়োজন। সেই জন্য জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় রেশন কার্ড ইস্যু করার জন্য একটি নির্দিষ্ট ফরম্যাট তৈরি করা হয়েছে।’

এই ফরম্যাট অনুসরণ করে কার্ড তৈরি করতে বলা হলেও, রাজ্যগুলোকে কার্ড নিয়ে তাদের মতামত জানাতে বলা হয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে, রাজ্যগুলো চাইলে কার্ডে দুটি ভাষা ব্যবহার করতে পারে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026