১৫ দিনের মধ্যে সব পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের
বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করলেন ‘এক দেশ, এক রেশন কার্ড’ প্রকল্প। আগামী আগস্ট থেকেই কার্যকর হবে এই প্রকল্প। কেন্দ্রের এই রেশন কার্ড চালু করার জন্য অনেকদিন ধরে জল্পনা চলছিল। এপ্রিল মাসের ৩০ তারিখ সুপ্রিম কোর্ট নির্দেশিকা যার করেছিল যে ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের জন্য এই প্রকল্প চালু করতে হবে।
অবশেষে আজ কেন্দ্রের আর্থিক প্যাকেজ ঘোষণার সময় এই এক দেশ এক রেশন কার্ড ব্যবস্থা কেন্দ্রের সিলমোহর পেল। এরফলে ২৩ টি রাজ্যের ৬৫ কোটি মানুষ উপকৃত হবেন। কোনও রেশন কার্ড হোল্ডার যে কোনও রাজ্যেই যাক না কেন ওই এক রেশন কার্ড দিয়েই খাদ্যশস্য নিতে পারবে। পরিযায়ী শ্রমিকরাও এর ফলে উপকৃত হবেন।
পরিযায়ী শ্রমিকদের আগামী ২ মাস বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হবে। রেশন কার্ড না থাকলেও খাদ্যশস্য দেওয়া হবে। এর ফলে উপকৃত হবেন ৮ কোটি পরিযায়ী শ্রমিক। এর জন্য বরাদ্দ থাকবে ৩ হাজার ৫০০ কোটি টাকা। রাজ্যগুলির সাথে এই নিয়ে আলোচনা হচ্ছে। ৫ কেজি করে খাদ্যশস্য দেওয়া হবে তাদের। মাথা পিছু ৫ কেজি চাল বা গমের সাথে ১ কেজি ডাল দেওয়া হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…