নিউজ

ফাঁসি আটকানোর চেষ্টা, আবারও আদালতে নির্ভয়া কান্ডের অন্যতম অভিযুক্ত

নির্ভয়া কান্ডে মৃত্যুদণ্ডের সাজা পাওয়া অপরাধীরা ফাঁসি আটকানোর চেষ্টা করেই চলেছেন। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি খারিজ হওয়ার পর এবার আদালতের দ্বারস্থ নির্ভয়া কান্ডে অন্যতম সাজাপ্রাপ্ত আসামী মুকেশ সিং। রাষ্ট্রপতি প্রাণভিক্ষার আবেদন খারিজ করায় তাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে যান মুকেশ সিং-এর আইনজীবী।

নির্ভয়া কান্ডের অপরাধীদের আবেদন জরুরি ভিত্তিতে শোনার আবেদন জানান আদালতের কাছে। সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে জানান, আগামী ১ ফেব্রুয়ারি ফাঁসির সাজা দেওয়া হলে জরুরি ভিত্তিতে খতিয়ে দেখা হবে অপরাধীদের আবেদন। মুকেশ সিং-এর আইনজীবীর আবেদনের ভিত্তিতে প্রধান বিচারপতি বোবদে বলেন, এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখা হবে নির্ভয়া কান্ডের অপরাধীদের আবেদন।

আরও পড়ুন : কেন্দ্রের নয়া আইন, শিক্ষা ব্যবস্থায় বড়সড় বদল

ফাঁসির সাজাপ্রাপ্ত অন্যতম অপরাধী মুকেশ সিং-এর আইনজীবী, ১ ফেব্রুয়ারি ফাঁসির সাজা কার্যকর করা থেকে বিরত থাকার আবেদন জানান। তাঁর দাবি, এত দ্রুত ফাঁসির সাজা কার্যকর করলে ন্যায় বিচার পাবে না অপরাধীরা। আগামী ১ ফেব্রুয়ারি, শনিবার ফাঁসির সাজা কার্যকর হবে মুকেশ সিং, বিনয় শর্মা, অক্ষয় সিং এবং পবন গুপ্তার।

অন্যদিকে, ফাঁসির সাজা আটকে দেওয়ার প্রচেষ্টাকে ব্যাহত করতে আদালতের দ্বারস্থ হয়েছে কেন্দ্র সরকারও। ফাঁসির সাজাপ্রাপ্ত আসামী কতবার আইনি সহায়তা পেতে পারে সে বিষয়ে গাইডলাইন স্থির করার আবেদন জানিয়েছে সরকার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026