নিউজ

সুখবর পাহাড়প্রেমীদের জন্য! চালু হচ্ছে কলকাতা এনজিপি স্পেশাল ট্রেন, জেনে নিন সময়সূচী

শীতের আমেজ পরে গিয়েছে বাংলাজুড়ে। এই মরশুম পর্যটনের জন্য আদর্শ। আর এই বাংলার পর্যটনকেন্দ্রের মধ্যে অন্যতম জনপ্রিয় শৈলশহর দার্জিলিং। সকলে একটু লম্বা ছুটি পেলেই শীতের আমেজ নিতে পৌঁছে যায় উত্তরবঙ্গে। শিলিগুড়ি থেকে পাহাড়ের ঘুরপথে ৩ ঘন্টা যাত্রা করলেই পৌঁছে যাবেন দার্জিলিং। তবে সবার আগে দরকার কলকাতা থেকে এনজিপি যাওয়া। আর তাতেই সমস্যা হয়ে দাঁড়ায় ট্রেনের টিকিট। ট্রেনের রিজার্ভেশন টিকিট প্রায় পাওয়া যায় না বললেই চলে। এবার সেই মুশকিল আসান করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেল।

আসলে উত্তর পূর্ব সীমান্ত রেল একটি স্পেশাল ট্রেনের ঘোষণা করেছে যা কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন অব্দি চলবে। এই ট্রেনের মাধ্যমে উপকৃত হবেন বহু কলকাতা- শিলিগুড়ি যাত্রীরা। যেসব যাত্রীরা ফিরতে পারছেন না, বা যেতে চাইছেন পাহাড়ে তাঁদের জন্য এটা সুখবর বটে। কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার এই স্পেশাল ট্রেন গতকাল অর্থাৎ ২৫ শে জানুয়ারি থেকে চলা শুরু হয়েছে। এই ট্রেনের টাইম টেবিল কি? জানতে এই প্রতিবেদনটির শেষ অংশটি অবশ্যই পড়ুন।

কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার এই স্পেশাল ট্রেন রাত ১১:৩০টায় কলকাতা থেকে ছাড়বে। পরের দিন সকাল ১০:১০এ পৌঁছবে নিউ জলপাইগুড়ি স্টেশনে। আবার এই ট্রেনটি পরের দিন দুপুর ১২টায় নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়বে এবং কলকাতায় পৌঁছবে রাত ১২:৫০-এ। যাত্রাপথে ট্রেনটি যথাক্রমে নৈহাটি, ব্যান্ডেল, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, মালদ টাউন, বারসই, কিশনগঞ্জ এবং আলুয়াবাড়ি রোড স্টেশনে থামবে। ট্রেনটিতে জেনারেল, সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং এসি কোচ থাকবে। তবে যেহেতু এটি স্পেশাল ট্রেন তাই এর ভাড়া অন্যান্যর তুলনায় সামান্য বেশি হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026