বর্তমানে প্রত্যেকেই টাকা উপার্জনের সাথে সাথে তা জমিয়ে রাখার জন্য বিভিন্ন স্কিমে টাকা বিনিয়োগ করে থাকে। তবে যেকোনো জায়গায় টাকা বিনিয়োগ যথেষ্ট ঝুঁকিপূর্ণ। তবে আপনাদের জানিয়ে রাখি লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া একাধিক বিনিয়োগ স্কিম চালায় যা একদমই ঝুঁকির নয়। আজকের এই প্রতিবেদনে এমনই একটি এলআইসির লাভজনক স্কিম সম্বন্ধে জানাবো যাতে অত্যন্ত কম বিনিয়োগ করে ভবিষ্যতে মাসে মাসে অনেকটাই পেনশন পেতে পারেন। বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
আজকের এই প্রতিবেদনে আমরা যেই LIC স্কিমের কথা বলছি তা অবসরের পর আপনার জীবন সুখী করতে পারবে। এই পেনশন স্কিমের নাম LIC জীবন শান্তি স্কিম। এটি একটি একক প্রিমিয়াম প্ল্যান। মাত্র একবার বিনিয়োগ করেই আপনি বছরে ৫০ হাজার টাকা করে পেনশন পেতে পারেন। এই এলআইসি স্কিমে ৩০ থেকে ৭৯ বছর বয়সী যেকোনো ব্যক্তি বিনিয়োগ করতে পারবেন। যদি আপনি এটি কেনার পরে পরিকল্পনাটি পছন্দ না করেন তবে আপনার কাছে এটি সমর্পণের বিকল্পও থাকবে। এতে নূন্যতম ১.৫ লাখ টাকা বিনিয়োগ করতে পারবেন আপনি। তবে এতে সবচেয়ে বেশি কত বিনিয়োগ করা যাবে সেই নিয়ে কোনো সীমা নেই।
আপনি বার্ষিক, অর্ধ বার্ষিক, ত্রৈমাসিক এবং মাসিক পেনশনের বিকল্প গ্রহণ করতে পারেন। যদি আপনি এই প্রকল্পে অর্থ বিনিয়োগ করেন তাহলে ৬.৮১ শতাংশ থেকে সর্বাধিক ১৪.৬২ শতাংশ পর্যন্ত সুদ পেতে পারেন। ধরুন কোনো ব্যক্তি ৫৫ বছর বয়সে ১১ লাখ টাকার ফান্ড জোগাড় করেন এই প্ল্যানের মাধ্যমে। তারপর তা ৫ বছরের জন্য বিনিয়োগ করলে সে বছরে ১ লাখের বেশি টাকা পেনশন পাবেন।
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…
চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…
আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…
আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…
আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…
দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…