ভারতের অন্যতম টেলিকম সার্ভিস কোম্পানি বিএসএনএল একাধিক সস্তা রিচার্জ প্ল্যান অফার করে থাকে তাদের গ্রাহকদের। BSNL থেকে খুব সাশ্রয়ী মূল্যের প্ল্যান পেয়ে যাবেন যে কোনো সময়ে। বিএসএনএল সংস্থা তার গ্রাহকদের ধরে রাখতে নতুন অফার এবং রিচার্জ প্ল্যানও নিয়ে আসে। স্মার্টফোন চালিত বেশিরভাগ মানুষ প্রতি মাসে বা ৬ মাসে রিচার্জ করে থাকেন। আপনিও যদি বিএসএনএল এর গ্রাহক হন এবং প্রতি মাসের রিচার্জ থেকে মুক্তি পেতে চান, তাহলে আজ আমরা কম দামে আপনার জন্য একটি দুর্দান্ত প্ল্যান নিয়ে এসেছি। যার ফলে আপনাকে এক বছরের জন্য ওর রিচার্জ করতে হবে না।
বিএসএনএল-এর ১৫১৫ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন। অর্থাৎ আপনি যদি বিএসএনএল গ্রাহক হন, তাহলে এক বছরের জন্য কোনো সমস্যা ছাড়াই এটি ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানে ইন্টারনেট ডেটার কথা বলতে গেলে, ১৫১৫ টাকার অফারে প্রতিদিন ২ জিবি ডেটা পাওয়া যাবে। অর্থাৎ এই প্ল্যানে গ্রাহক মোট ৭৩০ জিবি ডেটা পাচ্ছেন। যদি দেখা যায়, প্রতিদিনের ভিত্তিতে এত ডেটা আপনার জন্য কম পড়ছে, তাহলে দৈনিক উচ্চ গতির ইন্টারনেট গতির ডেটা শেষ হয়ে যাওয়ার পরে গতি ৪০ কেবিপিএসে হ্রাস করা হয়। তবে এটি বিএসএনএলের একটি ডেটা প্ল্যান । যার অর্থ এই প্ল্যানের সাহায্যে বিনামূল্যে কলিং কিংবা ফ্রি এসএমএস এর সুবিধা পাওয়া যাবে না। প্ল্যানে কোনও ওটিটি সাবস্ক্রিপশনের সুবিধাও আপনি পাবেন না।
বিএসএনএল-এর ৭৯৭ টাকার অন্য একটি প্ল্যানের ভ্যালিডিটি ৩০০ দিন। প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ২ জিবি উচ্চ গতির ইন্টারনেট ডেটা পাবেন। সেই সঙ্গে প্ল্যানে প্রতিদিন ১০০টি এসএমএসও দেওয়া হচ্ছে। সেই সঙ্গে এই প্ল্যানের আওতায় থাকছে আনলিমিটেড কলিংয়ের সুবিধা। তবে বিনামূল্যে সুবিধাগুলি কেবল প্রথম ৬০ দিনের জন্য বৈধ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…