5G স্মার্টফোনের বাজার দখল করতে উঠে পড়ে লেগেছে জনপ্রিয় ফোন নির্মাণ কোম্পানি OnePlus। বিগত এক বছরে একাধিক দুর্দান্ত স্মার্ট ফোন লঞ্চ করেছে চীনা এই সংস্থাটি। ইতিমধ্যে ভারতের বাজারে Redmi, Vivo, Oppo সহ একাধিক ব্রান্ডকে পেছনে ফেলেছে OnePlus। আমরা আপনাদের জানিয়ে রাখি, বিগত এক বছরে জনপ্রিয় এই ফোন নির্মাণ কোম্পানিটি একাধিক সেগমেন্টের স্মার্ট ফোন লঞ্চ করেছে। যার মধ্যে উল্লেখযোগ্য ভাবে বাজার দখল করতে সক্ষম হয়েছে OnePlus 10 Pro 5G মডেলের ফোনটি। আজকের নিবন্ধে আমরা আপনাদের জন্য OnePlus 10 Pro 5G উপর একটি দুর্দান্ত অফার নিয়ে এসেছি। যেটি জানার পর আনন্দে লাফিয়ে উঠবেন আপনি।
তবে শক্তিশালী এই স্মার্টফোনের উপর দুর্দান্ত অফারটি জানার পূর্বে আমরা আপনাদের বলি, গত বছর OnePlus তাদের এই শক্তিশালী ফোনটি লঞ্চ করেছিল। প্রথমেই যদি বাজারের সেরা এই ফোনের ডিসপ্লে সম্পর্কে বলি, তবে এই ফোনে আপনি ৬.৭ ইঞ্চির ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাবেন। যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করতে সক্ষম। এছাড়া শক্তিশালী এই স্মার্টফোনে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১-এর চিপসেট। পাশাপাশি ব্যাটারি ব্যাকআপের জন্য ৫০০০ এমএএইচ ক্ষমতা সম্পন্ন পাওয়ারফুল ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যা ৮০ ওয়াট সুপারভোক (SuperVOOC) চার্জিং সাপোর্ট ও ৫০ ওয়াট এয়ারভোক (AirVOOC) ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থন করতে সক্ষম।
যদি বাজারের সেরা এই স্মার্টফোনের ক্যামেরার কথা বলি, সেক্ষেত্রে এর পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাবেন আপনি। ব্যাক ক্যামেরা হিসেবে এই ফোনে ব্যবহার করা হয়েছে ৪৮ মেগাপিক্সেল ওআইএস (OIS) সনি আইএমএক্স৭৮৯ (Sony IMX789) লেন্স, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। এছাড়া সেলফি তোলার জন্য ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও দেওয়া হয়েছে ফোনটিতে। যদি শক্তিশালী এই স্মার্টফোনের দামের কথা বলি, তবে লঞ্চের সময় এই স্মার্টফোনের দাম নির্ধারণ করা হয়েছিল ৬৬,৯৯৯ টাকা। যা অ্যামাজন ইন্ডিয়াতে ২২,০০০ টাকার কুপনের ওপর ডিসকাউন্ট দিয়ে ৪৪,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া শক্তিশালী এই স্মার্টফোনটির ওপর ৩২,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস দিচ্ছে অ্যামাজন ইন্ডিয়া ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…