টেক বার্তা

জানুয়ারি ২৩… ফোনের দুনিয়ায় হতে চলেছে ধামাকা, ক্যামেরা কাকে বলে এবার বুঝবেন

ওয়ানপ্লাস ১২ এবং ওয়ানপ্লাস ১২আর নিয়ে অনেক দিন ধরেই জল্পনা চলছিল। তবে এখন শিগগিরই স্মার্টফোন প্রেমীরা মুখোমুখি হতে যাচ্ছেন এই দুটি স্মার্টফোনের। এই দুটি স্মার্টফোনের লঞ্চের তারিখ প্রকাশ করা হয়েছে। ওয়ানপ্লাস টিজার উপস্থাপনের সময় তাদের লঞ্চের তারিখ প্রকাশ করেছে। ওয়ানপ্লাস নতুন বছরে এই দুটি প্রিমিয়াম স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে।

প্রকাশিত টিজার থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এগুলো ২৩ জানুয়ারি উন্মোচন করা হবে। ওয়ানপ্লাস নিশ্চিত করেছে যে গ্রাহকরা ওয়ানপ্লাস ১২ এ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর পাবেন। উভয় স্মার্টফোনের অনেক স্পেসিফিকেশন একই হবে।

ওয়ানপ্লাস ১২ এবং ওয়ানপ্লাস ১২ আর এর লঞ্চ ইভেন্টটি ২৩ জানুয়ারি সন্ধ্যা ৭.৩০ টায় শুরু হবে। ওয়ানপ্লাসপ্রেমী এবং ভক্তরা ওয়ানপ্লাসের ইউটিউব চ্যানেলে লঞ্চ ইভেন্টটি সরাসরি দেখতে পারবেন। উল্লেখ্য, ইতিমধ্যেই চিমের বাজারে ওয়ানপ্লাস ১২ উন্মোচন করেছে কোম্পানি। গত ৫ ডিসেম্বর চিনে এটি চালু করেছে কোম্পানি। ওয়ানপ্লাস ১২-তে ফটোগ্রাফির জন্য একটি শক্তিশালী ক্যামেরা সেটআপ পেতে চলেছেন। এতে ব্যবহারকারীরা ট্রিপল ক্যামেরা সেটআপ পাবেন যার মধ্যে প্রাইমারি ক্যামেরা হবে ৫০ মেগাপিক্সেল, দ্বিতীয় ক্যামেরা হবে ৪৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড এবং তৃতীয় ক্যামেরা হবে ৬৪ মেগাপিক্সেলের, যা হবে থ্রিএক্স টেলিফটো ক্যামেরা।

ওয়ানপ্লাসের এটিই প্রথম স্মার্টফোন যেখানে এ ধরনের ক্যামেরা সেটআপ দেওয়া হবে। সেলফি ও ভিডিও কলিং ব্যবহারকারীরা এতে পাবেন ৩২ মেগাপিক্সেল ক্যামেরা। স্মার্টফোনটিতে ৫৪০০ এমএএইচ ব্যাটারি থাকবে যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরাও দিয়েছে প্রতিষ্ঠানটি। এই স্মার্টফোনে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট অফার করা হতে পারে। ব্যবহারকারীরা ১০০ ওয়াটের ৫৫০০ এমএএইচ ব্যাটারির ফাস্ট চার্জিংয়ের ফিচার পাবেন।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026