বর্তমান যুগে দাড়িয়ে কর্মব্যস্ততার জন্য সবসময় ত্বকের সঠিকভাবে যত্ন নেওয়া সম্ভব হয় না। যার ফলস্বরূপ ত্বকের একাধিক দীর্ঘমেয়াদী সমস্যার সৃষ্টি হয়। বিশেষ করে গরমের দিনে ডিহাইড্রেশনের কারণে ত্বকের স্বাভাবিক আদ্রতা কমতে থাকে। আর এই পরিস্থিতিতে যদি ত্বকের এক্সফোলিয়েশনের জন্য মধু ব্যবহার করা হয় তাহলে, ত্বক আগের থেকে অনেক বেশি উজ্জ্বল ও কোমল দেখায়। উল্লেখ্য, এই নিবন্ধের সূত্র ধরে উজ্জ্বল ও কোমল ত্বকের জন্য মধু ব্যবহারের মাধ্যমে একটি ফেসস্ক্রাব তৈরির পদ্ধতি জানানো হবে সকলকে।
মধু ফেসস্ক্রাব তৈরীর উপকরণ-
১) মধু এক চা চামচ,
২) দুই চা চামচ বেসন,
৩) চিনি,
৪) পরিমাণমতো জল
ফেসস্ক্রাব তৈরির পদ্ধতি
১) প্রথমে একটি ছোট বাটি নিয়ে নিতে হবে।
২) এরপর সেই বাটিতে আগে থেকে নিয়ে নেওয়া এক চা চামচ মধু, দুই চা চামচ বেসন, অল্পপরিমাণে চিনি ও পরিমাণ মতো জল ভালো করে মিশিয়ে নিতে হবে।
৩) একটি ঘন মিশ্রণ তৈরি হলেই বুঝতে হবে মধু ফেসস্ক্রাব তৈরি।
মুখে প্রয়োগের পদ্ধতি-
১) প্রথমে ত্বকের উপযুক্ত ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখ ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।
২) এরপর তৈরী করে রাখা ফেসস্ক্রাবটি আঙুল দিয়ে গোটা মুখে ভালো করে লাগিয়ে নিতে হবে।
৩) ত্বকে ফেসস্ক্রাবটি লাগানোর পর বেশ কিছুক্ষণ মাসাজ করতে হবে।
৪) শেষে ভালো করে মুখ ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।
এই স্ক্রাব বেশ কয়েকবার ত্বকের উপর প্রয়োগ করলেই তফাৎ নজরে আসবে। ত্বক পানি শূন্য হবে না অর্থাৎ স্বাভাবিক আর্দ্রতা বজায় থাকবে। পাশাপাশি ত্বকের কোমলতা ও উজ্জ্বলতাও বৃদ্ধি পাবে আগের থেকে অনেকটাই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…