কয়েকদিন আগে বুলবুলের আঘাত বিধ্বস্ত হয়েছে পশ্চিমবঙ্গের গ্রাম বাংলা। গ্রামবাংলাই আমাদের শস্য উৎপাদনের একমাত্র জায়গা। ভেসে গিয়েছে গ্রামের পর গ্রাম এবং তার প্রভাব পড়েছে শস্যের উপর।
বস্তার মধ্যে পড়ে রয়েছে বিপুল সংখ্যক পেঁয়াজ। বস্তাবন্দি হয়ে পড়ে থাকতে থাকতে পেঁয়াজ থেকে গাছ বেরিয়ে গেছে। কিছু অসাধু ব্যবসায়ী, বুলবুলের দোহাই দেখিয়ে গুদামজাত করছে এই পেঁয়াজ। তাদের উদ্দেশ্য এখন এই পেঁয়াজ গুলিকে গুদামজাত করে রেখে পরে এগুলিকে বেশি দামে বিক্রি করার।
যারা রোদে পুড়ে এবং জলে ভিজে কষ্ট করে মাঠে চাষ করছে, এই ফসল উৎপাদন করছে , তারা ন্যূনতম মূল্য পায়, তাদের ঘরে দারিদ্রতার সীমা নেই। কিন্তু অন্যদিকে এই অসাধু কালোবাজারি ব্যবসাদাররা মধ্য ভোগী হয়ে সাধারণ মানুষকে বেশি দামে বিক্রি করে। যে কারণে সাধারণ মানুষ ও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
পেঁয়াজ ছাড়া আমিষ রান্না প্রায় অচল। বাজারের থলে নিয়ে পেঁয়াজ কিনতে গিয়ে, সাধারণ মানুষের তো চক্ষু চড়কগাছ। নিম্নবিত্তরা তাই পেঁয়াজ না কিনেই বাড়ি ফিরতে বাধ্য হচ্ছেন, আর উচ্চবিত্তরা পেঁয়াজের পরিমাণ কমাচ্ছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…