নিউজ

কমলো পেঁয়াজের দাম, ২২ টাকা প্রতি কেজি দরে বিক্রি হবে পেঁয়াজ

কেন্দ্রীয় সরকার মঙ্গলবার জানিয়েছে পেঁয়াজের দাম কমে ২২ টাকা প্রতি কেজিতে হবে। মুদ্রাস্ফীতি বেড়ে ৭.৩৫% হয়েছে এই খবর আসার ঠিক একদিন পরেই সরকারের তরফে হলো এই ঘোষণা। উপভোক্তা বিষয়ক মন্ত্রী রামবিলাস পাসওয়ান মঙ্গলবার বলেন, ‘প্রায় ১৮,০০০ টন পেঁয়াজ এখন আমদানি করা হয়েছে, তবে সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও মাত্র ২০০০ টন পেঁয়াজ এখনো পর্যন্ত বিক্রি করা সম্ভব হয়েছে। সরকার এখন ২২ টাকা প্রতি কেজি দরে পেঁয়াজ বিক্রি করবে।’

কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, ‘কেন্দ্র আমদানি করা পেঁয়াজ প্রতি কেজি গড়ে ৫৫ টাকায় বিক্রি করছে ইমপোর্ট খরচ বাদে, তা সত্ত্বেও রাজ্য সরকারগুলি এটি কিনতে এবং তাদের রাজ্যে বিক্রি করতে এগিয়ে আসছে না।’ আমদানি সত্ত্বেও কেন দাম এখনও বেশি, এই প্রশ্নের জবাবে রামবিলাস পাসওয়ান বলেন, ‘আমরা তো আমদানি করলাম পেঁয়াজ, কিন্তু রাজ্য সরকার যদি আমদানি করা পেঁয়াজ নিতে রাজি না হয়, তবে আমরা কী করতে পারি?’

আরও পড়ুন : কাশ্মীরে আজ আংশিকভাবে চালু ইন্টারনেট পরিষেবা, তবে নিষিদ্ধ সোশ্যাল মিডিয়া

গত বছর, বেশিরভাগ শহরে পেঁয়াজের দাম ১০০ টাকা প্রতি কেজি দাম ছাড়িয়ে গেছিলো, সেই পেঁয়াজ এখন ২২ টাকা প্রতি কেজি দরে পাওয়া গেলে সাধারণ মানুষ যে উপকৃত হবেন সে কথা বলাই বাহুল্য। সরকারের এক উচ্চপদস্থ কর্তা বলছেন, ‘আমদানি করা পেঁয়াজ আসতে শুরু করেছে। ইতিমধ্যেই ১,১৬০ টন পেঁয়াজ ভারতে পৌঁছেছে। পরের ৩-৪ দিনের মধ্যে অতিরিক্ত ১০,৫৬০ টন পেঁয়াজ চলে আসবে বলেই মনে করা হচ্ছে।’

এখনও পর্যন্ত অন্ধ্র প্রদেশ, কেরল, তেলঙ্গানা, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ সরকার আমদানি করা পেঁয়াজ নিয়েছে। অনেক রাজ্য আমদানি করা পেঁয়াজ নেবে বলেও জানিয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে, আমদানিকৃত পেঁয়াজের স্বাদ স্বজাতীয় পেঁয়াজের থেকে আলাদা এবং দেশীয় পেঁয়াজ বাজারে একই দামে পাওয়া গেলে ক্রেতারা খুচরো বাজারে আমদানি করা পেঁয়াজ কিনছেন না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026