দেশ

BPL Ration Card: মাত্র 2 মিনিটে আপনার BPL রেশন কার্ড ডাউনলোড করুন, জেনে নিন পদ্ধতি

যদি আপনার রেশন কার্ড হারিয়ে যায় বা নতুন রেশন কার্ডের জন্য আবেদন করেও এখনও পাননি, তাহলে এমন পরিস্থিতিতে আপনি অনলাইন মাধ্যমেও রেশন কার্ড ডাউনলোড করতে পারেন। কীভাবে ডাউনলোড করবেন এবং কী কী ডকুমেন্ট লাগবে ইত্যাদি সম্পর্কে সম্পূর্ণ তথ্য এই প্রতিবেদনে দেওয়া হল।

রেশন কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি যা সরকার দ্বারা জারি করা হয় এবং বিভিন্ন সরকারী কাজে ব্যবহৃত হয়। এর সাহায্যে আমরা রেশন বা সরকার প্রদত্ত অন্যান্য পরিষেবার সুবিধা নিতে পারি। আগে রেশন কার্ডের হার্ড কপি রাখা হত, যা প্রায়শই নষ্ট হয়ে যেত বা হারিয়ে যেত। রেশন কার্ডধারীদের এই সমস্যা মেটানোর জন্য সরকার ইস্যু করেছে ই-রেশন কার্ড। এখন আপনি এনএফএসএ বা রাজ্য রেশন পোর্টালে গিয়ে আপনার রেশন কার্ড ডাউনলোড করতে পারেন। এছাড়াও ডিজি-লকারের সাহায্যে আপনার ফোনে ই-রেশন কার্ডও ডাউনলোড করতে পারেন।

অনলাইন থেকে কীভাবে রেশন কার্ড পাবেন?

প্রথমে এনএফএসএ www.nfsa.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে যান। অফিসিয়াল ওয়েবসাইটে রেশন কার্ড বিভাগে গিয়ে ‘রেশন কার্ডের ডিটেলস’ বিকল্পটি নির্বাচন করুন। এখানে আপনি ভারতের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির রেশন কার্ড পোর্টালের লিঙ্ক পাবেন।

এবার আপনার রাজ্যের পোর্টাল লিঙ্কটি নির্বাচন করুন। এর পর আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে। এখান থেকে আপনার জেলা নির্বাচন করতে হবে। আপনার জেলার শহর ও গ্রামীণ এলাকার রেশন কার্ড সম্পর্কিত অপশন আসবে। সেখান থেকে আপনার গ্রাম বা শহরাঞ্চল নির্বাচন করতে হবে।

এর পরে নিজের এলাকা বা পঞ্চায়েত এবং অবশেষে আপনার গ্রাম নির্বাচন করতে হবে। আপনি আপনার গ্রামের সমস্ত পরিবারের রেশন কার্ডের বিবরণ দেখতে পাবেন। এর মধ্যে নিজের নাম বা রেশন কার্ডের নম্বর দিয়ে রেশন কার্ডের তথ্য সার্চ করতে পারবেন। এবার প্রদত্ত রেশন কার্ড নম্বরটি নির্বাচন করতে হবে। রেশন কার্ডের বিবরণ এবার দেখতে পাবেন। এখান থেকে ডাউনলোড করতে পারেন এই ই-রেশন কার্ড।

Saikat Sarkar

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026