নিরাপদ এবং নিশ্চিত সঞ্চয় খুঁজছেন? তাহলে পোস্ট অফিসের ৫ বছরের রেকারিং ডিপোজিট (RD) স্কিম হতে পারে আপনার জন্য আদর্শ। স্বল্প আয়ে নিয়মিত সঞ্চয়ের এই পরিকল্পনায় ঝুঁকি নেই, বরং নিশ্চিত রিটার্ন রয়েছে সরকারের গ্যারান্টিতে। চাকরি জীবনের শুরু হোক বা সংসারের ব্যস্ততার মাঝে একটু সঞ্চয়, এই স্কিমে ভবিষ্যৎকে নিরাপদ করা যায় সহজেই।
পাঁচ বছরের মেয়াদে মাসিক নির্দিষ্ট পরিমাণ টাকা জমিয়ে সুদসহ পাবেন মোটা অঙ্কের রিটার্ন। সরকারি প্রকল্প হওয়ায় একে নিরাপদ বলা হয়।
– সুদের হার: ৬.৭% বার্ষিক (ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হারে)
– মাসিক ন্যূনতম জমা: ১০০ (উর্ধ্বসীমা নেই)
– কে অ্যাকাউন্ট খুলতে পারেন: প্রাপ্তবয়স্ক, যৌথ হিসাব, ১০ বছরের বেশি বয়সী শিশু, মানসিকভাবে অক্ষম ব্যক্তি
– মোট জমা (৫ বছরে): ৬,০০,০০০
– মোট সুদ: ১,১৩,৬৫৯
– ম্যাচুরিটি অ্যামাউন্ট: ৭,১৩,৬৫৯
– ১-১৫ তারিখে খোলা অ্যাকাউন্ট: প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে কিস্তি জমা
– ১৬ তারিখের পর খোলা অ্যাকাউন্ট: প্রতি মাসের শেষ কর্মদিবসের মধ্যে জমা
– মাধ্যম: চেক বা নগদ, দুটোতেই খোলা যায় অ্যাকাউন্ট
– প্রতি অনুপস্থিত কিস্তিতে ১ জরিমানা
– টানা ৪ মাস কিস্তি বন্ধ থাকলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে
– ২ মাসের মধ্যে ফের চালু করা যাবে অ্যাকাউন্ট
– ৬ মাসের অগ্রিম কিস্তিতে ১০ ছাড়
– ১২ মাসের অগ্রিম কিস্তিতে ৪০ ছাড়
– যেকোনো সময় এই সুবিধা নেওয়া সম্ভব
– ১২ কিস্তি জমার পর মোট জমার ৫০% পর্যন্ত লোন
– সুদ: ২% অতিরিক্ত
– কিস্তিতে বা এককালীন পরিশোধের সুবিধা
– সময়মতো না দিলে ম্যাচুরিটি অ্যামাউন্ট থেকে কেটে নেওয়া হবে
– ৫ বছরের পর মূল টাকা ও সুদ হাতে পাবেন
– চাইলে মেয়াদ আরও ৫ বছর বাড়ানো যাবে
– অতিরিক্ত সময়েও সুদ পাবেন (আংশিক হলে সেভিংস অ্যাকাউন্টের হারে)
– অ্যাকাউন্টধারক মারা গেলে নমিনি বা উত্তরাধিকারী টাকা তুলতে পারবেন
– নিরাপদ ও গ্যারান্টিযুক্ত রিটার্ন
– স্বল্পমেয়াদি সঞ্চয়ের সুবিধা
– জরুরি সময়ে লোনের সুবিধা
– কোনও ঝুঁকি নেই, সরকারি প্রকল্প
– সবার জন্য সহজলভ্য
পরামর্শ: আপনি যদি মাসে ₹১০০ বা তার বেশি জমা রেখে ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান, তাহলে আজই পোস্ট অফিসে গিয়ে RD স্কিমে বিনিয়োগ করুন। ছোট সঞ্চয়ে গড়ে তুলুন বড় ভবিষ্যৎ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…