জীবনযাপন

আপনার রক্ত বলে দেবে আপনার মৃত্যু!

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : হাতের রেখা বা কপাল দেখাতে অনেকেই তো জ্যোতিষীদের কাছে যান। অনেকে নিজের মৃত্যু সম্বন্ধে জানতেও জ্যোতিষীর কাছে যান। কিন্তু এটা জানেন কি, আপনার ‘মৃত্যু’র জানান দেবে আপনারই রক্ত! আর পাঁচটা রক্তপরীক্ষার মতোই একটা রক্তপরীক্ষা করাতে হবে, আর তাহলেই আপনি জেনে যাবেন আপনার মৃত্যু কবে, কিভাবে আসতে পারে।

সম্প্রতি জার্মানির একদল বিজ্ঞানীদের দ্বারা প্রকাশিত একটি জার্নালে বলা হয়েছে, একটি বিশেষ প্রক্রিয়ায় রক্ত পরীক্ষা করালে আপনার আয়ু সম্বন্ধে একটি ধারণা পাওয়া যাবে। রিপোর্টই বলে দেবে, আগামী একদশকের মধ্যে রোগভোগে আপনি মারা যাবেন কি না। মৃত্যুর এই ভবিষ্যদ্বাণী মেলার চান্স ৮৩ শতাংশ ক্ষেত্রেই নির্ভুল। ১৮ থেকে ১০৯ বছর বয়সি মোট ৪৪,১৬৮ জনের উপর চালানো হয় এই পরীক্ষাটি।

শরীরের মেটাবলিজম ও বিপাকের প্রোফাইল বিশ্লেষণ করেই দেওয়া হচ্ছে মৃত্যুর সার্টিফিকেট। ইমিউনিটি কতটা, গ্লুকোজ কন্ট্রোল কতটা, শরীরে কতটা ফ্যাট বা চর্বি জমেছে এমন ১৪ টি ফ্যাক্টর বিশ্লেষণ করেই তৈরি হচ্ছে রিপোর্ট। এই পরীক্ষার আবিষ্কারক জার্মানির বিজ্ঞানীরা বলছেন রক্তের এই প্রোফাইল টেস্ট করিয়ে যদি ধরা পড়ে কারও অকাল মৃত্যুর ঝুঁকি রয়েছে, আগাম তাঁকে সতর্ক করে দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে সেই ব্যক্তি কিছুদিন সময় হাতে পাবেন বলে মত ওই বিজ্ঞানীদের। আগাম চিকিৎসা করাতেও পারবেন বলে মত বিজ্ঞানীদের।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026