করোনার সময় সরকারের পক্ষ থেকে গরিবদের বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। সেই ধারা বজায় রেখে সরকার এখনও জনগণকে বিনামূল্যে রেশন দিচ্ছে। আপনিও যদি রেশন পরিষেবার সুবিধা নিয়ে থাকেন, তাহলে আজকের এই প্রতিবেদন অবশ্যই ভালো করে পড়ে নিন। আপনার কাছে যদি রেশন কার্ড থাকে, তাহলে এখনই একটি কাজ করতে হবে। নতুবা কিছুদিন পর থেকেই আপনি আর বিনামূল্যে রেশন পাবেন না। কোটি কোটি মানুষ ইতিমধ্যেই এই কাজ সেরে নিয়েছেন। ঠিক কি করতে হবে? জানতে চাইলে এই প্রতিবেদন শেষ পর্যন্ত পড়ুন।
আসলে ভারতে যাদের রেশন কার্ড আছে তাদের সবাইকে e-KYC করতে হবে। আপনি যদি এই কাজ না করেন তাহলে মাসে মাসে যে বিনামূল্যে খাদ্যশস্য পাচ্ছেন, তা বন্ধ হয়ে যাবে। প্রাথমিকভাবে এই রেশনের e-kyc করার শেষ তারিখ ছিল ৩১ ডিসেম্বর ২০২৩। তবে রেশন কার্ডধারীরা এখন ৩১ জানুয়ারি পর্যন্ত ই-কেওয়াইসি করতে পারবেন। এটি ৩১ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রত্যেকটি রাজ্য সরকার এই তারিখের মধ্যে সকলকে e-kyc করার নির্দেশ দিয়েছে।
খাদ্য সরবরাহ ও ভোক্তা বিষয়ক বিভাগ ৩১ জানুয়ারি পর্যন্ত মেয়াদ বাড়ানোর নির্দেশনা জারি করেছে। যাঁরা ৩১ জানুয়ারির মধ্যে ই-কেওয়াইসি করবেন না, তাঁদের নাম স্থায়ীভাবে ব্লক করে দেওয়া হবে। রেশন কার্ডে নিবন্ধিত প্রত্যেক ব্যক্তির জন্য ই-কেওয়াইসি থাকা বাধ্যতামূলক। যাতে শুধুমাত্র যোগ্য ব্যক্তিরা সস্তায় রেশন পেতে পারেন। মনে করা হচ্ছে বহু মানুষের মৃত্যুর পরেও রেশন কার্ড থেকে তাদের নাম বাদ দেওয়া হয়নি। এমন পরিস্থিতিতে, ই-কেওয়াইসি করা হচ্ছে যাতে সঠিক ডেটা সরকার এবং বিভাগের কাছে থাকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…