ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

এবার নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলা আরও সহজ, বাড়িতে বসেই করুন এই কাজ, জানুন পদ্ধতি

অনলাইনে ব্যাংক অ্যাকাউন্ট খোলা এখন আরও সহজ। কারণ সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংকগুলিকে ভিডিওর মাধ্যমে KYC সম্পূর্ণ করার অনুমতি দিয়েছে। এই ভিডিও-ভিত্তিক গ্রাহক সনাক্তকরণ প্রক্রিয়াটির সাহায্যে ব্যাংকগুলি ভিডিও রেকর্ডিংয়ের সাহায্যে গ্রাহকদের নতুন অ্যাকাউন্ট খুলতে পারবে।

যে কোনো প্রতারণা ও হেরফেরের সম্ভাবনা এড়াতে ব্যাংকগুলিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ফেসিয়াল রেকগনিশন প্রযুক্তির সহায়তা নিতে বলা হয়েছে আরবিআই এর তরফ থেকে। আরবিআই এর নতুন নিয়ম অনুযায়ী KYC এর জন্য ব্যাংকগুলি গ্রাহকের সাথে একটি বিরামবিহীন, সুরক্ষিত, সঠিক সময় এবং সম্মতি-ভিত্তিক অডিও-ভিজ্যুয়াল পদ্ধতি পরিচালনা করতে পারে। কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম অনুসারে, ভিডিও-ভিত্তিক KYC প্রক্রিয়া সামনাসামনি প্রক্রিয়ার সমান।

এরফলে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টটি অনলাইনে খুলতে পারবেন এবং নিজের বাড়ি থেকেই KYC সম্পূর্ণ করতে পারবেন। তবে ভিডিও রেকর্ডিংয়ের সময়, আপনাকে আপনার প্যান কার্ডটিও দেখাতে হবে। ই-প্যান থাকা ব্যক্তিদের কপিটি না দেখালেও হবে। সরাসরি ভিডিও রেকর্ডিং ছাড়াও আপনার ছবি আলাদাভাবে তোলা হবে।

আরও পড়ুন : ডেবিট ও ক্রেডিট কার্ডে নতুন নিয়ম আনল রিজার্ভ ব্যাংক

তাছাড়া জিওট্যাগিংয়ের সাহায্যে গ্রাহক ভারতে শারীরিকভাবে উপস্থিত রয়েছেন কিনা সেটিও নিশ্চিত করবে ব্যাংক। ব্যাংকগুলি ওটিপি ভিত্তিক সনাক্তকরণের মাধ্যমে অফলাইনে আধার কার্ড যাচাই করবে।

আরবিআই এর নিয়ম অনুসারে, ভিডিও ইন্টারঅ্যাকশনটি কোনও ব্যাঙ্ক কর্মচারী দ্বারা পরিচালিত হবে আর এটি রিয়েল-টাইম তা নিশ্চিত করার জন্য গ্রাহকদের কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে। এছাড়াও, এই সুবিধার অপব্যবহার আটকাতে ব্যাংকগুলিকে ভিডিও রেকর্ডিংটি নিরাপদ এবং সুরক্ষিতভাবে সংরক্ষণ করা আর ওগুলির ওপর তারিখ এবং সময়ের স্ট্যাম্প দেওয়ার জন্য বলা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026