গত কয়েকদিন আগে এক জনসভায় কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর স্লোগান তুলেছিলেন, “দেশদ্রোহীদের গুলি করে মারো।” তার এই স্লোগানের পর গত চারদিনে দিল্লিতে মোট তিনটি গুলি মারার ঘটনা ঘটে।
এদিন বাজেট নিয়ে অধিবেশনের শুরুতে নানান প্রশ্নের উত্তর দিতে শুরু করেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। তারপরই বিরোধীদের দিক থেকে ভেসে আসে একটি স্লোগান “গুলি চালানো বন্ধ করো।”
আরও পড়ুন : মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী গঙ্গারামপুর, শিক্ষিকাকে প্রকাশ্যে হেনস্থায় বহিস্কৃত তৃণমূল নেতা
একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয় যেখানে দেখা যায় অনুরাগ ঠাকুর “দেশদ্রোহীদের গুলি করে মারো” স্লোগানটি চলাকালীন তার সঙ্গে সঙ্গে ঠোঁট নাড়াচ্ছেন। কিন্তু পরে তিনি দাবী করেন তিনি এমন স্লোগান দেননি। এরপর নির্বাচন কমিশন তাকে জনসভায় ভাষন দেওয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করে।
এই ঘটনার পরপরই দিল্লিতে ঘটে গেলো তিনটি গুলি চালানোর ঘটনা। একটি ঘটনা ঘটে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে। পরের দুটি নাগরিকত্ব আইনের প্রতিবাদস্থলের কাছাকাছি হলেও কেউ আহত হননি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…