রাজ্য

ভোট কেনো ৮ দফায়, নির্বাচন কমিশনকে খোঁচা বিরোধীদের, পাশে দাঁড়ালো সেই বিজেপি

বিজেপি নেতা শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) বলছেন, আমরা এই ভোট ঘোষণাকে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি মানুষ নির্ভয় ভোট দিতে পারবেন এবারের নির্বাচনে। অন্যদিকে তৃণমূলের নাম না করে তিনি বলেছেন, “আমরা নির্বাচনকে খেলা বলে মনে করি না। যারা মনে করেন তারা মানুষকে অপমান করছেন। মানুষ জবাব দেবেন।” অন্যদিকে বাম নেতারা কমিশনকে বার্তা দিয়েছেন, “মানুষ যাতে অবাধে ভোট দিতে পারে তা নিশ্চিত করুন।”

একুশের বিধানসভা নির্বাচনের সম্পূর্ণ নির্ঘন্ট ঘোষণা করে দিল ইলেকশন কমিশন। এবারে নজিরবিহীনভাবে আট দফায় ভোট গ্রহণ করা হবে পশ্চিমবঙ্গে। কিন্তু এত দফা কেন ব্যবহার করা হচ্ছে? এই নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘কোথাও একটা প্রশ্ন রয়ে যাচ্ছে। বিহারে যেখানে ২৪০ টা আসন, সেখানে ভোট গ্রহণ করা হলো তিনটি দফায়। আর বাংলা ক্ষেত্রে সেটা আটটি দফা হয়ে গেল। কেরলে সিপিএমের সরকার রয়েছে, তামিলনাড়ুতে রয়েছে ২৩৪ টি আসন। সেখানে গ্রহণ করা হচ্ছে মাত্র এক দফায় ভোট। কাকে সুবিধা করে দিচ্ছেন নির্বাচন কমিশন? যদি মানুষকে সুবিধা না করে দেওয়া হয় তাহলে কোথায় যাবে জনগণ?” বিজেপির নির্দেশে এটা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে মোহাম্মদ সেলিম বলেছেন, “আর দফায় ভোট হচ্ছে আবার শেষ দফা ২৯ এপ্রিল তারিখে। প্রথম দফায় মনোনয়ন জমার জন্য কদিন রয়েছে? বিধানসভা ভোট এবং সরকার গঠনের জন্য গোটা মে মাসটা সময় ছিল। এত তাড়াহুড়ো কেন করা হচ্ছে? আট দফায় ভোট মানেই কিন্তু অবাধ এবং শান্তিপূর্ণ ভোট নয়। নির্বাচন কমিশনকে কিন্তু অবাধ প্রচার এবং নির্বাচন পরিচালনা করতে হবে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026