বহু রাজ্যের সরকারি কর্মচারীদের দাবি হলো পুরনো পেনশন প্রকল্প চালু করার। পুরনো পেনশন প্রকল্প কার্যকর করার পরে কেন্দ্রীয় সরকারকে জানিয়ে এসেছে ঝাড়খন্ড পাঞ্জাব রাজস্থান হিমাচল প্রদেশ এবং ছত্রিশগড় সরকার। এছাড়াও এই রাজ্য সরকারগুলি কেন্দ্রের কাছে নতুন পেনশন প্রকল্পের অর্থ ফেরত চেয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু মোদি সরকার এই টাকা দিতে অস্বীকার করেছে বলে জানা যাচ্ছে। রাজস্থান সরকার বিধানসভা নির্বাচনের আগে একটি ওল্ড পেনশন প্রকল্পকে ইস্যু করতে ব্যস্ত। রাজস্থান ছাড়াও অন্যান্য নির্বাচনী রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে পুরনো পেনশনের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ২০২২ সালের এপ্রিল মাসের রাজস্থান সরকার ওল্ড পেনশন স্কিম চালু করেছিল। এরপরে বাকি রাজ্যগুলিতে ওল্ড পেনশন স্কিম প্রয়োগ করার বিষয়টি আবারো শুরু করা হয়। অনেক রাজ্যে কর্মচারী সংগঠনগুলি সংশ্লিষ্ট সরকারের উপরে চাপ বাড়িয়েছে।
কেন্দ্রীয় সরকার নতুন পেনশন স্কিম চালু করতে স্পষ্ট ভাবে অস্বীকার করেছিল যদিও। আপনাদের জানিয়ে রাখি ন্যাশনাল পেনশন প্রকল্পের অধীনে কর্মচারীদের দেওয়া বেতন এবং মহার্ঘ ভাতার ১০% রাজ্য সরকার জমা করে থাকে। রাজস্থানে ৫ লাখ ২৪ হাজার ৭২ টি ওল্ড পেনশন স্কীম অ্যাকাউন্ট রয়েছে। এর মধ্যে ১৪ হাজার ১৭১ কোটি টাকা সরকার জমা করে। ১৪১৬৭ কোটি টাকা কর্মচারীরা জমা করে। সুদ যোগ করার পরে এই টাকার পরিমাণ হয় ৪০,১৫৭ কোটি টাকা। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কর্মচারীদের রাজ্য সরকারকে সুদের সাথে এনপিএস এর অবদান ফেরত দিতে হবে।।
এখন যেহেতু কেন্দ্র স্পষ্টভাবে এই বিষয়টি অস্বীকার করেছে তাই রাজ্য সরকার বিজ্ঞপ্তিতে পরিবর্তন করার পরিকল্পনা করছে। এতে কেন্দ্রীয় সরকারের আপত্তি এড়ানো যাবে এবং অর্থ দপ্তরের আধিকারিকরাও রাজ্য সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে পারবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…