নিউজ

Weather Update: ঘন্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ভারী দুর্যোগ কলকাতায়, জারি হল কমলা সতর্কতা

দীর্ঘ এক মাসের ভয়াবহ তাপপ্রবাহের পর অবশেষে বৃষ্টি (Weather Forecast) এসেছে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি করে গত মঙ্গলবার থেকেই ঝড়বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে। মুষলধারে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া তাপমাত্রা অনেকটাই কমিয়ে এনেছে। বুধবার কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের তুলনায় কম। আজ, বৃহস্পতিবার আবহাওয়া কেমন থাকবে?

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতার আকাশ থাকবে মেঘলা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেই সঙ্গে ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৪ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ৫.৩ ডিগ্রি কম। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ০.৬ ডিগ্রি কম। বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা থাকবে ৩২-২৬ ডিগ্রির আশেপাশে।

আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতায় ঝড় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। শুক্রবার ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতায়। জারি করা হয়েছে কমলা সতর্কতা। শনি এবং রবিবার জারি রয়েছে হলুদ সতর্কতা। এদিন কিছু কিছু জায়গায় হাওয়ার গতিবেগ হতে পারে ৩০-৪০ কিমি। বৃহস্পতিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড় হবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার মতো জেলাগুলিতে।

ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার জেরে কলকাতা সহ অন্যান্য জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রায় আরব বেশি হেরফের হবে না। বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। তার জেরেই কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে বলে খবর হাওয়া অফিসের সূত্রে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026