আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল মঙ্গলবার বিকেল থেকে বৃষ্টি শুরু হবে। আর সেই কথা একেবারে অক্ষরে অক্ষরে মিলে গেছে। ফলে রবিবার সোমবার এবং মঙ্গলবার ধীরে ধীরে যে তাপমাত্রা বৃদ্ধি হয়েছিল, এবং তার জেরে অস্বাভাবিক অস্বস্তি তৈরি হয়েছিল তা অনেকটাই কমে গিয়েছে। এমনকি বুধবার সকালে মেঘলা আকাশ স্বস্তি দিয়েছে কলকাতা এবং দক্ষিণ বঙ্গবাসীকে। কলকাতার আজকের সর্বোচ্চ তাপমাত্রা হতে চলেছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। অন্যদিকে আপেক্ষিক আদ্রতার সর্বোচ্চ পরিমাণ থাকবে ৮৬ শতাংশ। ফলে বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ফের একবার ফিল লাইক তাপমাত্রা বেশ খানিকটা বৃদ্ধি পাবে। ৪০ ডিগ্রি সেলসিয়াসের কোটা পেরিয়ে যেতে পারে সেই তাপমাত্রা।
তবে দিনের বিভিন্ন সময় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে। বজ্রবিদ্যুৎসহ ইতস্তত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা জারি থাকছে। বইবে ঝড়ো হাওয়া এবং রোজকার জীবনে এর প্রভাব পড়বে। একদিকে চামড়া পুড়বে এবং তার ওপর আদ্রতা জনিত সমস্যা। সব মিলিয়ে রীতিমতো চাপে থাকবেন সাধারণ মানুষ।
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী ২৩ থেকে ২৬ মে পর্যন্ত উত্তর থেকে উত্তর-পূর্বের দিকে অগ্রসর হবে নিম্নচাপ অক্ষরেখা। বাংলার উপকূল থেকে পূর্ব উত্তর ভারতে দক্ষিণ-পশ্চিম হাওয়া চলবে। এর ফলে এই অঞ্চল গুলিতে বৃষ্টিপাতের গতিবিধি তৈরি হবে ব্যাপকভাবে। ২৩ এবং ২৪ মে ২০২৩ বিহার, পশ্চিমবঙ্গ এবং সিকিমের বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। তার সাথে সাথেই শিলা বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের সতর্কতাঃ সাবধানে থাকুন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…