নিউজ

Aadhaar Card: ছোটাছুটির প্রয়োজনই নেই, বাড়িতে বসেই সহজে অর্ডার করুন নতুন পিভিসি আধার কার্ড

বর্তমানে আধার কার্ডের (Aadhaar Card) মতো গুরুত্বপূর্ণ নথি আর কিছু নেই। ভারতীয় হিসেবে আধার কার্ডই প্রধান পরিচয়পত্র হয়ে উঠেছে। বিভিন্ন প্রয়োজনীয় কাজে দরকার হয় এই কার্ড। আধার ছাড়া ছাড়া চলে না। সরকারি কাজে তো বটেই, অনেক বেসরকারি কাজেও দরকার হয় আধার কার্ড। তাই আধার কার্ড সবসময় আপডেটেড রাখা জরুরি। সরকারের তরফেও বদল আনা হয়েছে আধারে। নতুন পিভিসি আধার কার্ড তৈরি হয়েছে এখন। পুরনো আধার কার্ড ঠিক অবস্থায় না থাকলে পিভিসি আধার কার্ড অর্ডার করা যেতে পারে।

এখন খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বসেই পিভিসি আধার কার্ড অর্ডার করা সম্ভব। ইউআইডিএআই এর তরফে নতুন করে আধার কার্ড পিভিসি তৈরি করা হয়েছে, যেখানে পিভিসি কার্ডের উপরে ছাপানো হচ্ছে আধার কার্ডের তথ্য। পিভিসি কার্ড হওয়ায় এই আধার অনেক বেশি টেকসই এবং আকারেও ছোট। বাড়িতে বসেই এই আধার কার্ডের অর্ডার দেওয়া যাবে। কীভাবে আবেদন করবেন পিভিসি আধার কার্ডের জন্য, ধাপে ধাপে সমস্ত তথ্য দেওয়া রইল এই প্রতিবেদনে।

উল্লেখ্য, ইউআইডিএআই এর অফিশিয়াল ওয়েবসাইট বা এম আধার অ্যাপের মাধ্যমে নতুন পিভিসি আধার কার্ডের অর্ডার দেওয়া যায়। যাদের আধার কার্ড নেই তাদের এখন এই নতুন পিভিসি কার্ডের জন্য আবেদন জানাতে হবে। আর যাদের কাছে পুরনো আধার কার্ড রয়েছে, তারাও চাইলে এই নতুন পিভিসি কার্ডের জন্য অর্ডার করতে পারেন। এর জন্য প্রথমে মোবাইল ফোনে এম আধার অ্যাপটি ইনস্টল করতে হবে। এরপর সেখানে নিজের আধার নম্বর দিয়ে লগইন করতে হবে। যে ফোন নম্বরের সঙ্গে আধার নম্বরটি লিঙ্কড রয়েছে সেই নম্বরে একটি ওটিপি যাবে যা লগইন এর সময়ে প্রয়োজন হবে।

লগইন এর পর অর্ডার পিভিসি আধার অপশনে ক্লিক করতে হবে। আধার কার্ডের সমস্ত তথ্য সঠিক ভাবে যাচাই করে নিয়ে তারপর পেমেন্ট অপশনে যেতে হবে। এর জন্য গ্রাহককে দিতে হবে ৫০ টাকা। ইউপিআই, ডেবিট বা ক্রেডিট কার্ডের মধ্যে থেকে একটি অপশন বেছে নিয়ে পেমেন্ট করতে হবে। পেমেন্ট সম্পূর্ণ হলে কনফার্মেশন মেসেজের সঙ্গে একটি সার্ভিস রিকোয়েস্ট নম্বর পাওয়া যাবে। আবেদন করার এক দু সপ্তাহের মধ্যেই নতুন আধার কার্ড পিভিসি পৌঁছে যাবে সংশ্লিষ্ট ঠিকানায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026