নিউজ

পঞ্চম দফার লকডাউনে যে সব ক্ষেত্রে ছাড় পেতে পারেন সাধারন মানুষরা, জানুন

৩১শে মে শেষ হচ্ছে চতুর্থ দফার লকডাউন। ৩১শে মে এর পরও আরও লকডাউন বাড়বে কিনা এই নিয়ে জল্পনা থাকলেও এখনও পর্যন্ত জানা যাচ্ছে বাড়তে পারে লকডাউন। ৩১শে মে এর পর আরও ১৫ দিন বাড়িয়ে পঞ্চম দফার লকডাউন ঘোষণা করা হতে পারে। দেশের করোনা আক্রান্তের মধ্যে ৭০ শতাংশই কয়েকটি শহরের মধ্যে সীমাবদ্ধ। ১১টি এমন শহরের উপর পঞ্চম দফার এই লকডাউনে বিশেষ নজর থাকবে কেন্দ্রীয় সরকারের। এই ১১টি শহর হলো দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই, অহমেদাবাদ, ব্যাঙ্গালোর, পুনে, থানে, সুরাত, জয়পুর এবং ইন্দোর। পঞ্চম দফার লকডাউনে বেশ কয়েকটি ক্ষেত্রের উপর আরও ছাড় দেওয়া হতে পারে। তেমনই কোন কোন ক্ষেত্র গুলিতে ছাড় দেওয়া হবে এবং কোন কোন ক্ষেত্র গুলিতে বিধিনিষেধ থাকবে তা দেখে নিন-

যে যে ক্ষেত্র গুলিতে ছাড় দেওয়া হতে পারে-

১. ব্যাঙ্কিং এবং এটিএম পরিষেবা।

২. ক্যুরিয়ার পরিষেবা।

৩. প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া।

৪. সরকারি এবং বেসরকারি অফিস (নূন্যতম কর্মী নিয়ে)।

৫. ই-কমার্স সংস্থা।

৬. ইলেকট্রিশিয়ান, কলের মিস্ত্রি, খবরের কাগজের হকার, বাড়ির পরিচারক, ছুতোর মিস্ত্রি সহ আরও অন্যান্য ক্ষেত্রের শ্রমিক।

৭. বেসরকারি পরিবহণ ব্যবস্থা। বাস, ট্যাক্সি, অ্যাপ-ক্যাব পরিষেবা। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে পিছনের সিটে একজন বসিয়ে চালানো যাবে। মোটরসাইকেলের ক্ষেত্রেও পিছনে কেবলমাত্র একজনকে বসিয়েই চালানো যাবে।

৮. যাত্রীবাহী ট্রেন, মেট্রো, অন্তর্দেশীয় (ডোমেস্টিক) বিমান পরিষেবা।

৯. খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, পাট শিল্প।

১০. ধর্মীয় স্থান, তবে বড় জমায়েত নিষিদ্ধ।

যে যে ক্ষেত্র গুলিতে বিধিনিষেধ আরোপিত থাকবে-

১. সিনেমা হল।

২. শপিং মল।

৩. অ্যাসেম্বলি হল।

৪. জিম, সুইমিংপুল।

৫. বিনোদন পার্ক।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026