নিউজ

পুজোর আগে সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর, এই রাজ্যে মহার্ঘ ভাতা বাড়লো এক ধাক্কায় ৩ শতাংশ

দুর্গাপূজার আগেই সরকারি কর্মচারীদের জন্য এলো নতুন সুখবর। উৎসবের মরশুম শুরু হবার আগে উড়িষ্যা সরকার সোমবার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ঘোষণা করে দিয়েছে অতিরিক্ত মহার্ঘ ভাতা। বিজ্ঞপ্তি অনুসারে উড়িষ্যার রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩ শতাংশ বৃদ্ধি করা হয়েছে বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায় গতকাল রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধি করার প্রস্তাব অনুমোদন করে দিয়েছেন। এই মহার্ঘ ভাতা বৃদ্ধি ফলে এবারে উড়িষ্যায় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা হয়ে যাবে ৩৪ শতাংশ। প্রসঙ্গত উল্লেখ্য এর আগে পর্যন্ত ৩১ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন ওড়িশা সরকারি কর্মচারীরা।

মহার্ঘ ভাতা বৃদ্ধি ২০২২ সালের ১ জানুয়ারি থেকে প্রযোজ্য হবে বলে জানা যাচ্ছে। অর্থাৎ, কর্মচারীরা আট মাসের বকেয়া ডিএ পেয়ে যাবেন একসাথে। এদিকে শীঘ্রই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি করতে পারে মোদি সরকার। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা পরিমাণ বেড়ে দাঁড়াবে ৩৮ শতাংশ। এতদিন পর্যন্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৩৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন। সরকার এই নতুন ঘোষণা করলে জুলাই এবং আগস্ট মাসের বকেয়া মহার্ঘ ভাতার টাকা সেপ্টেম্বর মাসে বেতনের সঙ্গে প্রবেশ করে যাবে একাউন্টে। সরকারের এই সিদ্ধান্ত নেওয়ার প্রায় ১ কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগী সুবিধা পাবেন।

যে কেন্দ্রীয় কর্মচারীদের মূল বেতন ৫৬ হাজার ৯০০ টাকা, তারা মহার্ঘ ভাতা বৃদ্ধির পর ৩৮ শতাংশ হারে ২১৬২২ টাকা করে মহার্ঘ ভাতা পেয়ে যাবেন। বর্তমানে এই কর্মচারীরা ৩৪% হারে ১৯ হাজার ৩৪৬ টাকা মহার্ঘ ভাতা পাচ্ছেন। অর্থাৎ চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি পাওয়ার পর বেতন বৃদ্ধি পাবে ২২৭৬ টাকা। অর্থাৎ বাৎসরিক হারে ২৭ হাজার ৩১২ টাকা বৃদ্ধি পাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026