নিউজ

Odisha Train Accident: মৃত্যু ২৩৮ জনের, তড়িঘড়ি উড়িষ্যা যাত্রার সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

উড়িষ্যায় যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্র জানা গিয়েছে বালেশ্বরের দুর্ঘটনার স্থল পরিদর্শন করতে চলেছেন তিনি। এছাড়াও খতিয়ে দেখবেন উদ্ধারকাজ। তারপরেই কটকের হাসপাতালে আহতদের চিকিৎসা পরিষেবা সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যে এই বালেশ্বর এর উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল ঘটনাস্থলে গিয়েছিলেন উড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। গতকাল এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছিলেন মোদি। আর আজকে তার ওড়িশা ভ্রমণ।

করমন্ডল এক্সপ্রেস এর ভয়াবহ দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পরিবার এবং আহতদের জন্য আলাদা করে যথাক্রমে ২ লক্ষ এবং ৫০ হাজার টাকার আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে তিনি আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। এর আগে রেলের তরফে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল নিহতদের পরিবারকে দশ লক্ষ এবং গুরুতর আহতদের দু লক্ষ টাকা দেওয়া হবে। এছাড়াও জখমদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য করা হবে।

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করে টুইট করেছেন, “এই ট্রেন দুর্ঘটনায় আমি মর্মাহত। কঠিন সময় পরিবারগুলিকে আমার সমবেদনা। যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।” উল্লেখ্য, তিনটি ট্রেনের দুর্ঘটনায় রীতিমতো ভয়াবহ পরিস্থিতি হয়েছে বালেশ্বরে। বেঙ্গালুরু টু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, করমন্ডল এক্সপ্রেস এবং একটি মালগাড়ি এই তিনটি ট্রেনের দুর্ঘটনা ঘটেছে বাহানাগা বাজার স্টেশনে। ঘটনাস্থলে প্রায় ৯০০ জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে মৃতের সংখ্যা ২৩৮ ছাড়িয়েছে। উদ্ধার কাজ চলছে জোর কদমে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026