মাতৃদিবসে নিজের মাকে উৎসর্গ করুন এই অপূর্ব গানটি
কৌশিক পোল্ল্যে: ‘মা’ এমন শব্দ যেটি শুনলেই মনের কোনে ফুটে ওঠে এক কোমল ও রঙিন অনুভূতি। মা সেই ব্যক্তি যে দশমাস আমাদের নিজগর্ভে ধারন করে ভূমিষ্ঠ করেন। মা মানেই আমাদের যত আবদার সব তাকে ঘিরেই। মা আমাদের সব সমস্যার সমাধান। আজ বিশ্ব মাতৃদিবসে আমাদের প্রত্যেকের জীবনের সেই মমতাময়ী নারীটিকে উৎসর্গ করা একটি বিশেষ গান শুনে নিন দুজনে মিলে একসঙ্গে। এই গান আপনার মনের কথাই তাকে জানিয়ে দেবে অগোচরে।
একটু ভিন্ন আলোচনায় গেলে, ‘মা’ কি তিনি, শুধুই যিনি জন্ম দিয়েছেন? না, এটি হতে এমন কোনো নারী যে অন্যের সন্তানকে নিজ কোলে পিঠে লালন করেছেন। হতে পারেন তিনিও, যিনি হাজারো অনাথকে ঠাঁই দিয়েছেন নিজের কাছে। আমাদের কলকাতায় এমন মায়ের উদাহরনও নেহাত কম নয়। মাদার টেরেসার কথাও এপ্রসঙ্গে বলতেই হয়। শান্তির প্রতীক, তিনি সার্বজনীন মা।
না, এটি আজকে মুক্তিপ্রাপ্ত কোনো নতুন ঝাঁ চকচকে গান নয়। এই গানটি একটি সুপারহিট সিনেমা ‘তারে জমিন পার’এ আপনি শুনে থাকতেই পারেন। গানটির নামও ‘মা’। হ্যাঁ ঠিকই ধরেছেন, আজকের দিনেও এই গানটি বড্ড প্রাসঙ্গিক। আমরা কষ্ট পেলে এই মহিলাটিই তো আমাদের সমব্যথী হন, তাকে ছাড়া বর্তমান জীবনে নতুন পদক্ষেপের কল্পনাও করতে পারি না আমরা। সেই কথাই গানে গানে ফুটে উঠেছে। শঙ্কর মহাদেবনের সুরে ও শানের কন্ঠে এই অসাধারন গানটি নীচে সাজানো রইল শুধুমাত্র আপনার জন্য।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…